বাংলাদেশের কনস্যুলেট জেনারেল, হংকং, জাতির পিতা বঙ্গবন্ধু শেখের ৪৭তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ উদযাপন করেছে।
দূতাবাসের কর্মকর্তা, স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ এবং বাংলাদেশী ছাত্রদের উপস্থিতিতে কনসাল জেনারেল, ইসরাত আরা কর্তৃক জাতীয় পতাকা অর্ধনমিত করার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয়। এরপর জাতির পিতা ও তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী দূতাবাসের কর্মকর্তারা পড়ে শোনানো হয়। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও দর্শন এবং তাঁর ‘সোনার বাংলা’র স্বপ্ন বাস্তবায়নের গুরুত্ব নিয়ে আলোচনা সভায় অংশ নেন বিশিষ্ট প্রবাসী বাংলাদেশিরা।
অন্যান্যের মধ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব হংকং (বিএএইচকে)-এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও হংকং আওয়ামিলীগের প্রেসিডিয়াম মেম্বার মো. শফিকুল ইসলাম কাজল, বিএএইচকে সভাপতি জনাব সৈয়দ এম মহিউদ্দিন, হংকং আওয়ামী লীগের সভাপতি মি.আবুল কালাম আজাদ লিটন, হংকং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুজ্জোহা আর আহমেদ, চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টার-সিবিএফসি- এর সাধারণ সম্পাদক এবং হংকং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. ফখরুল ইসলাম বাবু আলোচনায় অংশ নেন। তারা ১৫ আগস্টের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
ইসরাত আরা তাঁর সমাপনী বক্তৃতায় জাতীয় শোক দিবসকে শক্তিতে রূপান্তরিত করার জন্য এবং বাংলাদেশের চমৎকার ভবিষ্যতের অর্জনের জন্য একসাথে কাজ করার সংকল্প ব্যক্ত করেন। একটি স্বাধীন, সার্বভৌম রাষ্ট্রের উত্থানে বঙ্গবন্ধুর অবদান যথাযথভাবে বর্ণনা করার জন্য সকলকে আহ্বান জানান।
বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত করা হয়।