দামুড়হুদা থেকে ইমতিয়াজ আহমেদ রয়েল:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সাড়াবাড়িয়ায় চলন্ত আলমসাধুর সাথে ধাক্কা লেগে সাওদিয়া খাতুন (৩) নামের এক শিশু নিহত হয়েছে।
গতকাল শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে সাড়াবাড়িয়া কুড়লগাছি পাড়ার ইব্রাহীম হোসেনের ৩ বছরের শিশু কন্যা সাওদিয়া খাতুন বাড়ির সামনে রাস্তা পার হতে যেয়ে চলন্ত আলমসাধুর সাথে ধাক্কা লেগে রাস্তার উপর পড়ে যায় এবং মাথায় প্রচন্ড আঘাত পেয়ে রক্তাক্ত যখম হয়ে ঘটনাস্থলেই সাওদিয়া মারা যায়।
সেই সাথে চলন্ত আলমসাধুর নিয়োন্ত্রণ হারিয়ে আলমসাধু চালক রকিবুল ইসলাম (২৬) আহত হয়েছে।