শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যাচেষ্টার প্রতিবাদে সমাবেশ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ১৫ জুন, ২০১৯
বেনাপোল পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুলফিকার আলী মন্টুকে হত্যাচেষ্টা ও বাড়িতে বোমা হামলার প্রতিবাদে সমাবেশ

বেনাপোল থেকে মোঃ জামাল হোসেন।।যশোরের বেনাপোল পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুলফিকার আলী মন্টুকে হত্যাচেষ্টা ও বাড়িতে বোমা হামলার প্রতিবাদে সমাবেশ করেছে বেনাপোল আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন। শনিবার বিকালে বেনাপোল পৌর ভবনের পাশে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। দুপুরের পর থেকে বেনাপোলের বিভিন্ন ওয়ার্ড থেকে আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, বাস্তহারা লীগ, শ্রমিক লীগের নেতাকর্মীরা মিছিল সহকারে সভাস্থলে সমাবেত হন।

বেনাপোল ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন শার্শা উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি সিরাজুল হক মঞ্জু, শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, বেনাপোল পৌর আওয়ামীলীগের সভাপতি এনামুল হক মুকুল, সাধারন সম্পাদক নাসির উদ্দিন, শার্শা উপজেলা যুবলীগের সভাপতি ও যশোর জেলা পরিষদের সদস্য অহিদুজ্জামান অহিদ, শার্শা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, বেনাপোল পৌর যুবলীগের আহবায়ক কাউন্সিলর আহাদুজ্জামান বকুল, শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সর্দার, সাধারন সম্পাদক ইকবাল হোসেন রাসেল, বাস্তহারা লীগের সম্পাদক মোহাম্মাদ আলী প্রমুখ।

এ সময় বক্তারা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুলফিকার আলী মন্টুর বাড়িতে বোমা হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, রাতের আধারে যারা হামলা করে তারা আর যাই হোক বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হতে পারেনা। তারা অবিলম্বে বোমাবাজদের চিহ্নিত করে তাদের গ্রেফতারের দাবি জানান। বক্তারা সমাবেশে বেনাপোলের পৌর মেয়র আশরাফুল আলম লিটনের সরাসরি জড়িত থাকার কথা বলেন। তারা মেয়রকে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, পৌর সভার নিবার্চন দিতে তার কেন এত ভয়। ক্ষমতা থাকলে মেয়র পদের জন্য নিবার্চন নয় তার নিজের ওয়ার্ডের কাউন্সিলর পদে নিবার্চন দিয়ে জয়লাভ করে দেখাক।
বৃহস্পতিবার রাতে স্বেচ্ছাসেবকলীগের নেতা জুলফিকার আলী মন্টু ওপর ও তার বাড়িতে অজ্ঞাত দূর্বৃত্তরা বোমা হামলা চালায়। এ হামলায় মেয়র গ্রুপ জড়িত বলে আওয়ামীলীগের এমপি পক্ষ অভিযোগ করেছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD