শিরোনাম :
ফ্রাঙ্কফুর্টে গ্রেটার নোয়াখালী অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী হরিপুর সীমান্তে ১১ জনকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা ব্যর্থ ২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ,  চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন হাম টিকা ব্যবস্থাপনায় ব্যর্থতার অভিযোগে ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা আবেদন শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, জারি সুনামি সতর্কতা গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভ’ পেয়েছে ১৬০ দেশের সমর্থন: হান চেং রুশ নিয়ন্ত্রিত বন্দরে ড্রোন হামলা, পাঁচ জাহাজ লক্ষ্যবস্তু সমাজতান্ত্রিক সহযোগিতা ও উন্নয়নে একসঙ্গে কাজ করবে চীন-লাওস কিউবা ইস্যুতে ওয়াশিংটনের ওপর চাপ বাড়াল বেইজিং ইরান-ইসরায়েল উত্তেজনা নতুন মাত্রায়, ক্ষেপণাস্ত্র হামলায় সাইরেন জুড়ে দেশ

স্বার্থান্বেষী মহলের প্রতিরোধ সত্বেও অবৈধ পলিথিনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে

জার্মান-বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময়: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, স্বার্থান্বেষী মহলের প্রতিরোধ আসলেও অবৈধ পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, আজ রাজধানীর চকবাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন কারখানায় অভিযান চালানোর পরে স্বার্থান্বেষী মহল কর্মকর্তাদের ওপর হামলা করে। হামলার নিন্দা জানিয়ে উপদেষ্টা বলেন, সরকারি কাজে বাধাদান ও হামলার জন্য দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজধানীর চকবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে। সরকার দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

রবিবার ২৬ জানুয়ারি ২০২৫ তারিখ বিকালে রাজধানীর পানি ভবনে আগামী ১ ফেব্রুয়ারি, ২০২৫ বিশ্ব মেছো বিড়াল দিবস উদ্‌যাপন এবং বনাপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী মেছো বিড়াল সংরক্ষণের নিমিত্ত সচেতনতা বৃদ্ধি ও করণীয় বিষয়ে জেলা প্রশাসকদের সাথে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, প্রতিদিন সোয়া কোটি পলিথিন ব্যাগ বর্জ্য হিসেবে উৎপাদন হচ্ছে। তাই পরিবেশ রক্ষার স্বার্থে পলিথিন উৎপাদন ও বিপনন বন্ধ করতেই হবে। তিনি বলেন, এলক্ষ্যে সবাইকে একসাথে কাজ করতে হবে। সাধারণ মানুষের হাত থেকে মেছোবিড়ালকে বাচাতে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। পাহাড় ও টিলা কাটার বিরুদ্ধেও অভিযান অব্যাহত থাকবে। তিনি অবৈধ ইটভাটা ও কৃষি জমির মাটি কাটার বিরুদ্ধেও অভিযান জোরদার করার জন্য জলেয়া

উল্লেখ্য, আজ রাজধানীর ঢাকা চকবাজার এলাকায় ০৩ টি নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদনকারী কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কারখানা ০৩টি সম্পূর্ণরূপে বন্ধ করে দেওযা হয় ও বিভিন্ন দোকান মালিককে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন বিক্রয়, সরবরাহ ও বাজারজাত করার বিষয়ে সতর্কতামূলক বার্তা প্রদান করা হয়।এছাড়াও, রাজবাড়ী, বরিশাল, পিরোজপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ, শেরপুর, কুমিল্লা ও ঢাকা মহানগরের চকবাজার ও নিউমার্কেট কাঁচাবাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাত করার দায়ে ০৯টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ২১টি মামলার মাধ্যমে এক লক্ষ পাঁচ হাজার পাঁচশত টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং সমগ্র দেশে আনুমানিক ২ হাজার ৩৮৭ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়।

অপরদিকে, আজ ২৬ জানুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, ঢাকা নিয়ন্ত্রাধীন ভাওয়াল রেঞ্জের ভবানীপুর বিটের সাম্প্রতিক সময়ে অবৈধভাবে নির্মিত স্থাপনা অপসারণ করার কার্যক্রম পরিচালিত হয়। জেলা প্রশাসন, গাজীপুর, সেনাবাহিনী, বিজিবি, RAB, পুলিশ এবং বন বিভাগের যৌথ অভিযানে এই উচ্ছেদ কার্যক্রম সফলভাবে পরিচালিত হয়। এই অভিযানে মোট ৩ একর সংরক্ষিত বনভূমি পুনরুদ্ধার করা হয়, যেখানে অবৈধভাবে নির্মিত দ্বিতল ভবন,দোকানপাটসহ বিভিন্ন ধরনের ছোটো বড়ো মোট ৩০টি স্থাপনা উচ্ছেদ করা হয়, যার বাজার মূল্য ১০কোটি টাকা।

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD