শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

স্বতন্ত্র প্রার্থীর এজেন্টদের মারপিট ও বের করে দেয়ার অভিযোগ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১০ মার্চ, ২০১৯

এইচ এম আলমগীর কবির,সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জের দুটি উপজেলায় সরকার দলীয় প্রার্থীদের বিরুদ্ধে  প্রভাব বিস্তার, এ জেন্টদের বের করে দেয়া ও মারপিটের অভিযোগ এনেছেন স্বতন্ত্র প্রার্থীরা। তবে এসব অভিযোগ একেবারেই অস্বীকার করেছেন  নৌকার প্রার্থীরা। রোববার সকাল ৮টা থেকে থেকে সিরাজগঞ্জের ৬টি উপজেলায় একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিভিন্ন কেন্দ্রে ভোটারদের মাঝে প্রভাব বিস্তার, প্রতিপক্ষের এজেন্টদের বের করে দেয়া ও মারপিটের অভিযোগ উঠেছে সরকার দলীয় প্রার্থীদের বিরুদ্ধে।

রায়গঞ্জ উপজেলার স্বতন্ত্র প্রার্থী গোলাম হাসান শুভন সরকার বলেন, নিমগাছি, সলঙ্গা, ধুবিল ও ঘুরকা কেন্দ্রে এজেন্টদের বের করে দিয়েছে নৌকার সমর্থকরা। চান্দাইকোনা ইউনিয়নের শিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের এজেন্ট সোহাগ খন্দকারকে মারপিট করে বের করে দেয়া হয়েছে।

তাড়াশ উপজেলা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান মনি বলেন, উপজেলার দেশীগ্রাম ও ক্ষিরপোতা কেন্দ্রে তার দোয়াতকলম প্রতিকের এজেন্টদের বের করে দেয়া হয়েছে। নৌকার সমর্থকরা বিভিন্ন কেন্দ্রে প্রভাব বিস্তার করে নৌকায় ভোট দিতে বাধ্য করা হচ্ছে।এ উপজেলার নৌকার মনোনীত প্রার্থী সঞ্জিত কুমার কর্মকার এসব অভিযোগ অস্বীকার করে বলেন, দলের বিদ্রোহী প্রার্থী মনিরুজ্জামান মনি মিথ্যা অভিযোগ দিয়ে প্রশাসনকে আমার বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলেছে। নৌকার ঘাঁটিগুলোতে ভোটাররা যাতে উপস্থিতি না হয় সে জন্য তিনি একের পর এক অভিযোগ দিচ্ছে।

অপরদিকে রায়গঞ্জের নৌকার প্রার্থী ইমরুল হাসান তালুকদার ইমন বলেন, স্বতন্ত্র প্রার্থী শুভন সরকার বিএনপির মতো মিথ্যা অভিযোগ তুলছে। পুরো উপজেলার প্রত্যেকটা কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে বলেও জানান তিনি।
এ ব্যাপারে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আবুল হোসেন জানান, মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন অভিযোগ পেলেও কেন্দ্রগুলোতে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD