সোহান আহমেদ কাকন,নেত্রকোনা প্রতিনিধি: প্রথম ধাপে স্থগিত হওয়া নেত্রকোনার পূর্বধলা উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহন চলছে। সকাল ৯টা থেকে উপজেলার ১১টি ইউনিয়নের ৭৪টি ভোট কেন্দ্রে ৫শ ৬২টি ভোট কক্ষে একযুগে শুরু হয়েছে ভোট গ্রহন।
নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রর্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সর্বমোট ভোটার রয়েছেন ২ লাখ ২৪ হাজার ৫শত ৫৮জন। এরমাঝে নারী ১লক্ষ ১০ হাজার ২ শত ৯৩ জন ও পুরুষ ১ লক্ষ ১৪ হাজার ২ শত ৬৫ জন। ভোট গ্রহন চলবে টানা বিকেল ৫ টা পর্যন্ত।
এদিকে আইন শৃঙ্খলা রক্ষায় ৫ প্লাটুন বিজিবি পুলিশসহ অতিরিক্ত মোবাইল টিম মাঠে রয়েছে রয়েছে। কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বচ্চো সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। তবে সকালের দিকে ভোটরা উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার বাড়বে বলে আসা করছেন সংশিষ্টরা।
উল্লেখ্য, গত ১০ মার্চ প্রথম ধাপে উপজেলা নির্বাচনে নেত্রকোনার ৯ টি উপজেলায় নির্বাচন হওয়ার কথা থকালেও আচরনবিধি লঙ্ঘন, মামলা হামলায় উত্তেজিত পরিবেশ থাকার ফলে ৮ মার্চ পূর্বধলা উপজেলা নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।
পরবর্তীতে আচরনবিধি লঙ্ঘনের অভিযোগে নেত্রকোনা-৫ আসনের স্থানীয় সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলালের বিরুদ্ধে ইতোমধ্যে মামলা দায়ের করেছে নির্বাচন কমিশন।