শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

স্ত্রীর সঙ্গে ঝগড়া করে দুই সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২২ জুন, ২০১৮

নরসিংদী প্রতিনিধি, জার্মানবাংলাটুয়েন্টিফোর ডটকম: নরসিংদীতে টাকা-পয়সা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন এক বাবা।

শুক্রবার (২২ জুন) সকাল সাড়ে ৮টার দিকে জেলার রায়পুরা উপজেলার তুলাতুলি গ্রামের কবরস্থানের পাশ থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন- বাবা কাজল মিয়া (৪৫) মেয়ে শারমিন আক্তার কাকলি ও ছেলে আব্দুলাহ।

কাজল মিয়ার স্ত্রী ফহিমা খামন বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার (২২ জুন) রাতে ৩৫ হাজার টাকা নিয়ে তার স্বামীর সঙ্গে ঝগড়া হয়। এরপর রাত সাড়ে ১০টার দিকে কাজল মিয়ে তার দুই সন্তানকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। রাতে তারা আর বাড়ি ফেরননি। সকালে স্থানীয় এক ব্যক্তি ওই কবরস্থানের পাশে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ও তার নিচে দুই সন্তানকে পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেয়। পরে পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়।

রায়পুরা থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল বাংলানিউজকে জানান, মরদেহ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD