শিরোনাম :
ফ্রাঙ্কফুর্টে গ্রেটার নোয়াখালী অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী হরিপুর সীমান্তে ১১ জনকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা ব্যর্থ ২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ,  চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন হাম টিকা ব্যবস্থাপনায় ব্যর্থতার অভিযোগে ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা আবেদন শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, জারি সুনামি সতর্কতা গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভ’ পেয়েছে ১৬০ দেশের সমর্থন: হান চেং রুশ নিয়ন্ত্রিত বন্দরে ড্রোন হামলা, পাঁচ জাহাজ লক্ষ্যবস্তু সমাজতান্ত্রিক সহযোগিতা ও উন্নয়নে একসঙ্গে কাজ করবে চীন-লাওস কিউবা ইস্যুতে ওয়াশিংটনের ওপর চাপ বাড়াল বেইজিং ইরান-ইসরায়েল উত্তেজনা নতুন মাত্রায়, ক্ষেপণাস্ত্র হামলায় সাইরেন জুড়ে দেশ

স্টেডিয়াম রক্ষণাবেক্ষনের উপর গুরুত্বারোপ নতুন যুব ও ক্রীড়া মন্ত্রীর

জার্মান-বাংলা ডেস্ক রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪

শেখ রাসেল মিনি স্টেডিয়াম, জাতীয় সংসদ এর পাশে নির্মীয়মান প্রতিবন্ধী স্টেডিয়াম ও বঙ্গবন্ধু স্টেডিয়ামের চলমান কাজ পরিদর্শন করবেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন এমপি। তিনি আজ দুপুরে মন্ত্রণালয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ , প্রতিবন্ধী স্টেডিয়াম নির্মাণ , বঙ্গবন্ধু স্টেডিয়ামের আধুনিকায়ন ও সংস্কার কাজের অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের একথা বলেন।

তিনি বলেন, ক্রীড়ার তিনটি অগ্রাধিকার প্রজেক্ট নিয়ে সংশ্লিষ্টদের সাথে আমি আজ বসেছি । আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশে প্রতিটি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। প্রথম পর্যায়ে ১২৫টি স্টেডিয়াম নির্মাণের কাজ সমাপ্ত হয়েছে। দ্বিতীয় পর্যায়ে ১৮৬টি মিনি স্টেডিয়াম নির্মাণের কাজ চলছে। এছাড়াও জাতীয় সংসদের পাশে নির্মাণাধীন প্রতিবন্ধী স্টেডিয়াম এবং বঙ্গবন্ধু স্টেডিয়ামের আধুনিকায়ন ও সংস্কার বিষয়ে অগ্রগতি সম্পর্কে অবগত হয়েছি। আমি খুব শীঘ্রই সরেজমিনে প্রকল্পগুলো পরিদর্শন করবো।

শেখ রাসেল মিনি স্টেডিয়ামসহ অন্যান্য ক্রীড়া স্হাপনার রক্ষণাবেক্ষণ ও ব্যবহারের বিষয়টিও গুরুত্ব সহকারে দেখছেন যুব ও ক্রীড়া মন্ত্রী, ‘ যে সকল স্টেডিয়ামে নির্মাণ করা হয়েছে সে গুলো সঠিকভাবে ব্যবহার ও রক্ষনাবেক্ষন করতে হবে। লিখিতভাবে গাইডলাইন দেওয়ার নির্দেশনা দিয়েছি। ‘

বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ চলমান রয়েছে। সেই কাজ ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘ প্রকল্প পরিচালকদের তাগাদা দিয়েছি দ্রুততম সময়ের মধ্যে নির্ধারিত কাজ সমাপ্ত করার জন্য।’

পর্যালোচনা সভায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দীন আহমেদ, অতিরিক্ত সচিব (প্রশাসন) মো:মোস্তফা কামাল মজুমদার, অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো: উবায়দুল হক, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব ও সংশ্লিষ্ট প্রকল্পের প্রকল্প পরিচালকগণ ও মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD