শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

স্টারলিংকের দিন শেষ, আসছে তারা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

প্রযুক্তির ধারাবাহিক অগ্রগতির মধ্যেই বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিল ইলন মাস্কের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট প্রযুক্তি ‘স্টারলিংক’। তবে এবার সেই প্রযুক্তিকে টক্কর দিতে আবির্ভূত হয়েছে এক ভিন্নধর্মী উদ্ভাবন ক্যালিফোর্নিয়াভিত্তিক স্টার্টআপ ‘তারা’ নিয়ে এসেছে স্যাটেলাইট বা ফাইবার ছাড়াই উচ্চগতির ইন্টারনেট সংযোগ প্রযুক্তি।

কীভাবে কাজ করে তারা 
‘তারা’র প্রযুক্তি মূলত কাজ করে লাইট ব্রিজ এর মাধ্যমে। এতে এক পাশে থাকে লেজার প্রজেক্টর, অন্য পাশে রিসিভার। এই লেজার সরাসরি ডেটা পাঠায় নির্দিষ্ট গন্তব্যে, যার ফলে কোনো স্যাটেলাইট বা ভূগর্ভস্থ ফাইবারের প্রয়োজন পড়ে না।

গতিতে স্টারলিংককে ছাপিয়ে  
তারা দাবি করেছে, তাদের প্রযুক্তি স্টারলিংকের চেয়ে ১০ থেকে ১০০ গুণ বেশি গতি দিতে সক্ষম। প্রতি সেকেন্ডে ২০ গিগাবিট গতিতে ডেটা আদান-প্রদান করতে পারে এবং ২০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত তা বজায় রাখতে সক্ষম।

প্রাকৃতিক বাধায়ও নির্ভরযোগ্য  
‘তারা’ ব্যবহার করছে অটো-অ্যালাইনমেন্ট সিস্টেম, যা স্বয়ংক্রিয়ভাবে লেজারের দিক ঠিক করে সংযোগ স্থিতিশীল রাখে। কুয়াশা, বৃষ্টি বা পাখির মতো বাধাও সংযোগে বিঘ্ন ঘটাতে পারে না।

বিশ্বজুড়ে সফল ব্যবহার  
ইতোমধ্যে বিশ্বের ১২টি দেশে সফলভাবে ব্যবহৃত হয়েছে তারা’র প্রযুক্তি। কঙ্গো নদীর দুই তীরের রাজধানী—ব্রাজাভিল ও কিনশাসার মাঝে এই লেজার লিংকে ৭০০ টেরাবাইট ডেটা ট্রান্সফার হয়েছে ৯৯.৯৯% আপটাইম নিশ্চিত করে।

ফোনোটিক্স চিপ
২০২৬ সালে তারা বাজারে আনছে ‘ফোনোটিক্স চিপ’, যা ড্রোন, স্বয়ংক্রিয় যানবাহন ও IoT ডিভাইসে ব্যবহৃত হবে। দুর্যোগকালে এটি ফাইবার নেটওয়ার্কের বিকল্প হিসেবেও কাজ করতে পারবে।‘তারা’র উদ্ভাবন সত্যিই এক নতুন যুগের ইঙ্গিত দিচ্ছে। এখন প্রশ্ন এটা কি স্টারলিংকের জনপ্রিয়তাকে ছাপিয়ে যাবে? নাকি উভয় প্রযুক্তি যুগপৎ এগিয়ে গিয়ে বিশ্বজুড়ে ইন্টারনেট অভিগম্যতা আরও সহজ করে তুলবে? উত্তর দেবে সময়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD