শিরোনাম :
জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে বিশেষ টিকা ক্যাম্পেইন, টিকা পাবে ৩৪ লাখ শিশু তারেক রহমানের সঙ্গে কুয়েতের ক্রাউন প্রিন্সের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব গাজা ইস্যুতে জাতিসংঘে ইসরায়েলের ওপর বাড়ছে চাপ, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে জোর শাংহাই সুপার ফ্যাক্টরিকে ‘রত্ন’ বললেন ইলন মাস্ক গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠায় সম্মত চীন ও যুক্তরাষ্ট্র এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের, সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির রূপান্তর, ইউনিসেফের সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক মেসির বিদায়ী ম্যাচে বিশেষ জার্সি, আকাশি-সাদার সঙ্গে সোনালি ছোঁয়া পুলিশ অপরাধে যুক্ত হলে বিভাগীয় শাস্তির পাশাপাশি ফৌজদারি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

স্কটল্যান্ডের পুলিশ হিজাবকে অফিসিয়াল ইউনিফর্মের মর্যাদা দিলো

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৩ জুন, ২০১৯

জার্মান- বাংলা ডেস্ক:
বিশ্বের অনেক দেশের মধ্যে এবার পশ্চিমা বিশ্বের স্কটল্যান্ড এর মত দেশে পুলিশ বাহিনীতে নারী সদস্যদের হিজাব পরার অনুমতি মিলেছে।
পুলিশ বাহিনীতে যোগদানে মুসলমান নারীদের উদ্বুদ্ধ করতে ভিন্ন রকম পরিকল্পনা নিয়েছে স্কটল্যান্ড। দেশটিতে পুলিশ বাহিনীর উর্দির ঐচ্ছিক অংশ হিসেবে হিজাব যুক্ত করার পরিকল্পনা নেয়া হয়েছে।
পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে নির্দিষ্ট নকশার হিজাব নিয়ে কাজ করছে পুলিশ বাহিনী। এই হিজাব মাথা ও গলা ঢেকে রাখলেও মুখ উন্মুক্ত রাখবে। অবশ্য বর্তমানেই স্কটল্যান্ডের মুসলিম নারী সদস্যরা চাইলে হিজাব পরতে পারেন। এ জন্য জ্যে পুলিশ কর্মকর্তার অনুমতি নিতে হয়।

স্কটল্যান্ডের পুলিশ বাহিনী চায়, সেখানে আরো এশীয় এবং কৃষ্ণাঙ্গ মানুষ যুক্ত হোক। অবশ্য এ লক্ষ্যে লন্ডন শহরের পুলিশ ১০ বছর আগেই হিজাব পরার অনুমতি দিয়েছে। স্কটল্যান্ডের পুলিশের হিসাব অনুযায়ী, কৃষ্ণাঙ্গ, এশীয় ও সংখ্যালঘু সম্প্রদায়ের ১২৭ প্রার্থী ২০১৫-১৬ বর্ষে পুলিশ বাহিনীতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।
মোট আগ্রহী প্রার্থীর আড়াই শতাংশ এটি। স্কটল্যান্ডের আইন অনুযায়ী পুলিশ বাহিনী ৪ শতাংশ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ অন্তর্ভুক্ত করতে ৬৫০ জন সদস্য প্রয়োজন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD