শিরোনাম :
বাগেরহাটে নির্মাণাধীন সেফটি ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে রাষ্ট্রের মূল ভিত্তি: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, বিপুল সরঞ্জামসহ আটক ৪ ধর্ষণ ও আত্মহত্যার ঘটনা বাড়ায় উদ্বেগ, জুলাইয়ের পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ খেলাধুলার সঙ্গে আত্মরক্ষার শিক্ষা, প্রাথমিক বিদ্যালয়ে মার্শাল আর্ট চালুর পরিকল্পনায় সরকার বাংলাদেশিদের জন্য পূর্ণাঙ্গ ভিসা চালুর তাগিদ দিল ভারতের সংসদীয় কমিটি মরক্কো-স্পেন সীমান্তে অভিবাসীদের ঢল, প্রাণ গেল ৫৭ জনের বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক উন্নয়ন ব্যয় ৫৩ বছরের সর্বনিম্নে, শঙ্কায় অর্থনীতি ২০১৬ সালের পর সবচেয়ে প্রাণঘাতী গ্রীষ্ম, জার্মানিতে গরমে প্রায় ১০ হাজার মৃত্যু

সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২১ আগস্ট, ২০১৮

জার্মানবাংলা২৪ ডটকম: যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে সৌদি আরবে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা।

সুর্যোদয়ের ১৫মিনিট পরেই ঈদের জামায়াত হওয়ায় গভীর রাত থেকেই রাস্তায় ঢল নামে মসজিদ মুখি মুসল্লিদের। ফজরের নামাজের আগেই মক্কা হারাম শরীফ, মদীনা মসজিদে নববীর ভেতর-বাহির পরিপূর্ণ হয়ে জনস্রোত ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়।

সৌদি আরবের জাতীয় মসজিদ রিয়াদের ধীরা মসজিদে স্থানীয় সময় সকাল ৫টা ৪৫, মক্কার হারাম শরীফ সকাল ৬টা ২৫ এবং মদিনার মসজিদে নবাবী ৬টা ১৫মিনিটে ঈদের জামায়াত বৃহৎ জামায়াত অনুষ্ঠিত হয়। পুরুষ এবং মহিলাদের নামাজ আদায়ের ছিলো আলাদা ব্যবস্থা।

মদীনা মসজিদে নববীতে ড. সালাহ আল বুদায়ের, মক্কা হারাম শরীফে ড. ফায়সাল আল গাযাভী এবং রিয়াদে ড. আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ঈদের নামাজ পড়ান এবং খুৎবা দেন।

ঈদ জামায়াতকে কেন্দ্র করে নেয়া হয় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। নিয়মিত সদস্যদের সাথে যুক্ত করা হয় আইনশৃংখলা বাহিনীর অতিরিক্ত সদস্য।

এছাড়াও বিভিন্ন প্রদেশের বড় বড় মসজিদ এবং ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত।

ফজরের পর থেকে বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের সঙ্গে প্রবাসী বাংলাদেশিরাও দল বেধে ঈদের নামাজে অংশনেন। নামাজ শেষে রেওয়াজ অনুযায়ী একে অন্যের সাথে বুকে বুক মিলিয়ে ঈদের শুভেচ্ছে বিনিময় করেন।

ঈদ উপলক্ষে সৌদি আরবের প্রধান প্রধান সড়কগুলো নানারকম ব্যানার, ফেস্টুন ও নিওন আলোয় করা হয়েছে সুসজ্জিত। এ উপলক্ষে সৌদি আরবের শহরগুলোতে ঈদের বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD