শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদিসহ বেশ কিছু দেশে নামাজ ও উৎসবের মধ্য দিয়ে ঈদুল ফিতর উদযাপন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ৩০ মার্চ, ২০২৫

দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর উৎসবমুখর পরিবেশে সৌদি আরবসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।

রোববার (৩০ মার্চ) সকালেই এসব দেশের মুসল্লিরা বিভিন্ন স্থানে একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করেন। পরে তারা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

সংবাদমাধ্যমটি বলছে, পবিত্র রমজান মাসের সমাপ্তির পর আজ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কাতার এবং অন্যান্য উপসাগরীয় দেশগুলোতে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।

মক্কার পবিত্র মসজিদুল হারাম এবং মদিনার মসজিদুল নববীতে বিপুল সংখ্যক মুসল্লিদের অংশগ্রহণে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। কর্মকর্তারা ধারণা করছেন, ২০ লাখেরও বেশি মুসল্লি এই দুই মসজিদে ঈদের নামাজে উপস্থিত ছিলেন।

শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করে এই মুসলমানদের বৃহত্তম এই উৎসব পালিত হয়ে থাকে। তবে দেশ ভেদে এবং ঐতিহ্য অনুসারে এই উৎসব উদযাপনের তারিখ পরিবর্তিত হয়।

কুয়েত এবং বাহরাইনও আজ ধর্মীয় উৎসাহ-উদ্দীপনার সাথে ঈদুল ফিতর উদযাপন করছে। তবে প্রতিবেশী ওমান, ইন্দোনেশিয়া এবং ব্রুনাই সোমবার ঈদ উদযাপন করবে। যুক্তরাজ্যে মুসলিম সম্প্রদায় বিভক্ত, কেউ কেউ আজ ঈদ উদযাপন করছেন আবার কেউ কেউ সোমবার উদযাপন করবেন।

যুক্তরাষ্ট্র এবং কানাডায়, পূর্ব-নির্ধারিত চন্দ্র ক্যালেন্ডার অনুসরণ করে অনেক মসজিদে রোববার ঈদের নামাজ পড়া হবে। অন্যরা চূড়ান্ত ঘোষণা দেওয়ার আগে নিশ্চিতভাবে চাঁদ দেখার জন্য অপেক্ষা করছেন।

ঈদুল ফিতর ইসলামী ক্যালেন্ডারের অন্যতম গুরুত্বপূর্ণ এক উৎসব। আরব সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শনিবার সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার পর সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD