শিরোনাম :
প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে: মির্জা ফখরুল বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন গতি, অর্থনৈতিক করিডোর গঠনের প্রস্তাব বাংলাদেশিদের জন্য আবারও খুলছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা, বদলেছে আবেদন পদ্ধতি তরুণ শিল্পীদের সৃজনশীলতা মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস স্মরণ করায়: প্রতিমন্ত্রী মীর হেলাল গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতার উদ্যোগ, দায়ীদের বিচার হবে: মির্জা ফখরুল দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী জার্মানিকে হারিয়ে ইতিহাস, ইকুয়েডরে শুক্রবার জাতীয় ছুটি ঘোষণা ইরানের পারমাণবিক কর্মসূচিতে ‘কঠোর যাচাইকরণ ব্যবস্থা’ চাইল আইএইএ হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজের ওপর টোল বসাতে চায় ইরান, বছরে ৪০ বিলিয়ন ডলারের লক্ষ্য হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৭০২

সৌদির ১৮ নাগরিককে ইইউতে প্রবেশে নিষেধাজ্ঞা দিল জার্মানি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১৯ নভেম্বর, ২০১৮

ফাতেমা রহমান রুমা: সাংবাদিক জামাল খাশোগি হত্যায় সংশ্লিষ্টতায় নাম আসা ১৮ সৌদি নাগরিককে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) ভিসামুক্ত দেশগুলোতে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে জার্মানি। সোমবার জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

ওই মুখপাত্র জানিয়েছেন, হত্যাকারী দলের ১৫ সদস্য এবং এই হত্যাকাণ্ড পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট তিনজনের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে ওই মুখপাত্র ১৮ সৌদি নাগরিকের নাম প্রকাশ করেননি।

ওই মুখপাত্র বলেন, ‘সাম্প্রতিক দিনগুলোতে আমরা ঘনিষ্ঠভাবে আমাদের ফরাসি ও ব্রিটিশ বন্ধুদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করেছি এবং সিদ্ধান্তে পৌঁছেছি শেনজেন তথ্যব্যবস্থায় তাদের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি অর্ন্তভূক্ত করার।’

খাশোগিকে হত্যার নির্দেশদাতা হিসেবে বারবার ঘুরেফিরে আসা সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নাম নিষেধাজ্ঞা তালিকায় রয়েছে কিনা জানতে চাইলে ওই মুখপাত্র মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

গত ২ অক্টোবর সৌদি কনস্যুলেটে হত্যার শিকার হন জামাল খাশোগি। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট সম্প্রতি জানিয়েছে, এ হত্যাকান্ডে জড়িত ছিল ১৫ জনের একটি দল। খাশোগিকে হত্যা করতেই তারা আঙ্কারায় গিয়েছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD