শিরোনাম :
ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে বিশেষ টিকা ক্যাম্পেইন, টিকা পাবে ৩৪ লাখ শিশু তারেক রহমানের সঙ্গে কুয়েতের ক্রাউন প্রিন্সের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব গাজা ইস্যুতে জাতিসংঘে ইসরায়েলের ওপর বাড়ছে চাপ, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে জোর শাংহাই সুপার ফ্যাক্টরিকে ‘রত্ন’ বললেন ইলন মাস্ক গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠায় সম্মত চীন ও যুক্তরাষ্ট্র এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের, সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির রূপান্তর, ইউনিসেফের সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক মেসির বিদায়ী ম্যাচে বিশেষ জার্সি, আকাশি-সাদার সঙ্গে সোনালি ছোঁয়া

সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

সৌদি আরবে গাড়িতে পানি তুলতে গিয়ে লরির চাপায় সাইফুল ইসলাম (৩৫) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ মে) তাবুক শহরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম কাদিরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাহেবেরহাট এলাকার জুনুদ্দিন ভূঁইয়া বাড়ির মৃত নুর হকের ছেলে। চার ভাই ও এক বোনের মধ্যে সাইফুল ছিলেন দ্বিতীয়।

জানা গেছে, দেড় বছর আগে ভাগ্য পরিবর্তনের আশায় সৌদি আরব পাড়ি জমান সাইফুল ইসলাম। এর আগে তিনি প্রায় ১৩ বছর মিশরে ছিলেন। বুধবার (২৮ মে) রাস্তার পাশে দাঁড়িয়ে গাড়িতে পানি তোলার সময় একটি লরি এসে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

সাইফুল ইসলামের প্রতিবেশী মাইনুল ইসলাম রাকিব ঢাকা পোস্টকে বলেন, ১৩ বছর মিশরে থাকার পর স্ত্রী-সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে আবারও বিদেশে পাড়ি জমান সাইফুল ইসলাম। তার বাবা ছিলেন পুলিশ সদস্য। সাইফুলের মৃত্যুর খবরে বাড়িতে সবাই স্তব্ধ হয়ে গেছে। সাইফুলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছে পরিবার।

কাদিরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সাইফুলের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার দেড় বছরের এক সন্তান রয়েছে। দীর্ঘদিন মিশরে থাকায় সে দেরিতে বিয়ে করেছে। তার স্ত্রী-সন্তান ও পরিবারের সদস্যরা শোকে পাগলপ্রায়। মরদেহ দ্রুত দেশে আনার বিষয়ে সরকারের সহযোগিতা চেয়েছে পরিবার।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD