শিরোনাম :
ফ্রাঙ্কফুর্টে গ্রেটার নোয়াখালী অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী হরিপুর সীমান্তে ১১ জনকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা ব্যর্থ ২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ,  চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন হাম টিকা ব্যবস্থাপনায় ব্যর্থতার অভিযোগে ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা আবেদন শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, জারি সুনামি সতর্কতা গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভ’ পেয়েছে ১৬০ দেশের সমর্থন: হান চেং রুশ নিয়ন্ত্রিত বন্দরে ড্রোন হামলা, পাঁচ জাহাজ লক্ষ্যবস্তু সমাজতান্ত্রিক সহযোগিতা ও উন্নয়নে একসঙ্গে কাজ করবে চীন-লাওস কিউবা ইস্যুতে ওয়াশিংটনের ওপর চাপ বাড়াল বেইজিং ইরান-ইসরায়েল উত্তেজনা নতুন মাত্রায়, ক্ষেপণাস্ত্র হামলায় সাইরেন জুড়ে দেশ

সোনালী লাইফ ঝিনাইদহ মেট্রোর উদ্যোগে দরিদ্র শ্রমজীবী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

সুলতান আল এনাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

এসো শীতার্ত মানুষের পাশে দাঁড়ায়- এই স্লোগানে বাংলাদেশের একমাত্র শতভাগ তথ্য- প্রযুক্তি নির্ভর  ইন্স্যুরেন্স কোম্পানি সোনালী লাইফ ঝিনাইদহ মেট্রোর আয়োজনে শতাধিক দরিদ্র শ্রমজীবী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে। ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সোনালী লাইফ এর অফিস থেকে শীতের কম্বল ও স্যুয়েটার প্রদান করা হয়।

লেখক, গবেষক অধ্যাপক ড. হাসান অরিন্দম উপস্থিত থেকে উপহার তুলে দেন। এসময় আরো উপস্থিত ছিলেন সমাজকর্মী ইসাহাক আলী, আলমগীর কবীর,  নাজমুল আলম রিগান। ইউনিট ম্যানেজার টিপু সুলতান, অনিক মাহবুব, আলামীন খান, আবু রেজা ইমরান,  হালিমা নূপুর,  রজিনা খাতুন,  সাদ্দাম হোসেন,  জহিরুল ইসলাম। আয়োজনে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ব্রাঞ্চ ম্যানেজার সাকিব মোহাম্মদ আল হাসান

শীতবস্ত্র নিতে আসা ভ্যান চালক সুলাইমান হোসেন বলেন- খালি শুনেই আসছি শহরে গরিব মানুষির কম্বল দেই, আজগেই পহেলা কম্বল পেলাম। শীতে খুব কাজে দেবেনে। সুলাইমানের মত ভ্যান চালক, রিক্সা চালক, ভিক্ষুক, হোটেল কর্মচারী, মাটিকাটা শ্রমিকের হাতে কম্বল ও স্যুয়েটর প্রদান করা হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD