শিরোনাম :
পুলিশ হবে জনগণের বন্ধু, কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী যৌতুক ও মাদক নির্মূলে পরিবার থেকেই পরিবর্তনের ডাক ভূমি প্রতিমন্ত্রীর প্রতিবন্ধী তরুণদের প্রযুক্তি দক্ষতা বাড়াতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত ফরিদপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ,অভিযুক্তদের দ্রুত বিচারের দাবি সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা ও ভুটান, ড্রয়ে স্বস্তির আভাস ‘এ মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই’-পেট্রোবাংলা বাগেরহাটে নির্মাণাধীন সেফটি ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে রাষ্ট্রের মূল ভিত্তি: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, বিপুল সরঞ্জামসহ আটক ৪ ধর্ষণ ও আত্মহত্যার ঘটনা বাড়ায় উদ্বেগ, জুলাইয়ের পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ

সুস্বাদু মাংস রান্না আর স্বাস্থ্য উপকারিতায় ‘চুই ঝাল’

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৮

ফাতেমা রহমান রুমা: চুই ঝাল দিয়ে গরু ও খাসির মাংস রান্না, কেউ না খেলে তাকে এ বিষয়ে বুঝানো মুশকিল। গরু ও খাসির মাংসের স্বাদ বাড়তে চুই ঝালের বিকল্প নেই। ফলে চুই ঝালকে কেন্দ্র করে বিশেষ হোটেলও গড়ে উঠেছে দেশে। সাতক্ষীরা ও খুলনাঞ্চলের আব্বাস হোটেল, পানসি হোটেল, পাটকেলঘাটার গণি হোটেল, মোল্যা হোটেলসহ বেশক’টি হোটেল চুই ঝাল কেন্দ্রীক খাবার পরিবেশন করায় তাদের সুখ্যাতি রয়েছে সারা দেশে।

চুই ঝাল দিয়ে মাংস রান্না

জেনে নেয়া যাক চুই ঝাল-এর স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে
চুই লতা জাতীয় গাছ। চুই এর বৈজ্ঞানিক নাম Piper chaba। এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার স্থানীয় প্রজাতি। লতাজাতীয় গাছের কাণ্ড ধূসর ও পাতা পান পাতার মতো সবুজ রঙের। কাণ্ড থেকে বের হওয়া আকর্ষি বিশেষভাবে রোপণ করলেই গাছ হয়। এর কান্ড ধূসর এবং পাতা পান পাতার মতো সবুজ রঙের। চুইঝাল খেতে ঝাল হলেও এতে রয়েছে ওষুধি গুণ। মসলা হিসেবে সারা দেশে রয়েছে এর জনপ্রিয়তা। চুইলতার শিকড়, কান্ড, পাতা, ফুল-ফল সবই ভেষজগুণ সম্পন্ন। বলা যায়, পুরো গাছই উপকারী।

চিকিৎসকদের মতে, মানব শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধে এ গাছ দারুণ কার্যকর। গাছটির ওষুধি গুণ সম্পর্কে জানা যায় এটি গ্যাসট্রিক সমস্যা সমাধান, কোষ্ঠকাঠিন্য তাড়াতে, রুচি বাড়াতে এবং ক্ষুধামন্দা দূর করতে কার্যকর ভূমিকা রাখে। পাকস্থলী ও অন্ত্রের প্রদাহ সারাতে চুইঝাল উপকারী। এছাড়া এটি স্নায়ুবিক উত্তেজনা ও মানসিক অস্থিরতা প্রশমন করে। ঘুম আনতে সহায়তা করে। কাশি, কফ, হাঁপানি, শ্বাসকষ্ট, ডায়রিয়া, রক্তস্বল্পতা, শারীরিক দুর্বলতা কাটাতে এবং শরীরের ব্যথা সারাতে চুইঝালের জুড়ি নেই। প্রসূতি মায়েদের শরীরের ব্যাথা কমাতে চুইঝালের জুড়ি নেই।

এছাড়া সর্দির সমস্যা থেকে মুক্তি পেতে মাত্র এক ইঞ্চি পরিমাণ চুইঝালের সঙ্গে আদা পিষে খেতে পারেন। সর্দি পালাবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD