শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

সুলতানা ইয়াসমিন ‘বেল্ট অ্যান্ড রোড পর্যটক’ প্রতিনিধি মনোনিত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯

ছাইয়েদুল ইসলাম, চীন প্রতিনিধি: চীনের ‘বেল্ট অ্যান্ড রোড পর্যটক’ প্রকল্পের সদস্য হিসেবে মনোনিত হয়েছেন বাংলাদেশি মেয়ে সুলতানা ইয়াসমিন। বর্তমানে তিনি সেন্ট্রাল চায়না নরমাল ইউনিভার্সিটিতে পিএইচডি প্রোগ্রামে গবেষণারত।

২৩ শে ডিসেম্বর সোমবার নিউ ইয়াংজি রিভার মিডিয়া বিল্ডিং এর হল রুমে বেল্ট অ্যান্ড রোড ট্র্যাভেলার প্রোমোশন অ্যালায়েন্স প্রোগ্রামে ‘বেল্ট অ্যান্ড রোডের’ আওতাভু্ক্ত দেশ ও অঞ্চল থেকে ৩০ জনকে প্রতিনিধি মনোনীত করা হয়। তার মধ্যে একজন হলেন বাংলাদেশের গবেষক সুলতানা ইয়াসমিন।
চীনের হুবেই প্রদেশের উহান শহরকে পৃথিবীর বিভন্ন স্থানের সাথে সংযোগ বাড়াতে ছাংজিয়াং পর্যটন গবেষণা ইন্সটিটিউট এবং চায়না সিল্ক বিশ্ববিদ্যালয় যৌথভাবে এ প্রকল্পের কাজ শুরু করেছে।

মনোনিত প্রতিনিধিরা উহান শহরের সাথে বিশ্বের বিভিন্ন অংশের সংযোগ বাড়িয়ে তুলতে কাজ করবেন। এ প্রকল্পের অংশ হিসেবে প্রতিনিধিরা হুবেই প্রদেশের বিভিন্ন দর্শনীয় স্থান ও ঐতিহাসিক স্থানগুলো দর্শন করবেন।
২০১৮ সালে সাংহাই সহযোগীতা সংস্থার (এসসিও) উদ্যোগে সদস্য দেশগুলোর পর্যটন মন্ত্রীদের নিয়ে প্রথমবারের মত সম্মেলন অনুষ্ঠিত হয়। সে সম্মেলন থেকেই ছাংজিয়াং ইউকলি এই বিশেষ উদ্যোগ নেয়।
গবেষক সুলতানা ইয়াসমিন সেন্ট্রাল চায়না নরমাল ইউনিভার্সিটির স্কুল অব পলিটিকন অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (এসপিআইএস) পিএইচডি করছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD