হাসান শাহরিয়া রিপন, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
শুক্রবার সকালে সাতক্ষীরা সুলতানপুর বড় বাজারের ব্যবসায়ীদের সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের আহবায়ক এড. ফাহিমুল হক কিসলুর সভাপতিত্বে সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের উদ্যোগে বাজারের বিভিন্ন পয়েন্টে
পথসভার মাধ্যমে অভিনব প্রচারণা অনুষ্ঠিত হয়।
পথসভায় সকল ব্যবসায়িকে সৎ ভাবে ব্যবসা পরিচালনা করার জন্য অনুরোধ জানানো হয়।
এছাড়াও ব্যবসায়িকদের সততা ও স্বচ্ছতা নিশ্চিত করন, ওজনে কম না দেয়া, খাদ্যে ভেজাল না মেশান, প্রাণ সায়র খালে বজ্য না ফেলানো, মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের পণ্য বিক্রয় না করা, মাছ মাংস, ফল-মূল ও শাক সবজিতে ক্ষতিকর রাসায়নিক না মেশানোর অনুরোধ জানিয়ে সচেতনামূলক লিফলেট বিতরণ করেন।
প্রচারণায় উপস্থিত ছিলেন, সাতক্ষীরার নাগরিক আন্দোলন মঞ্চের সদস্য সচিব হাফিজুর রহমান মাসুম, সদস্য মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, সুধাংশু শেখর সরকার, স্বপন কুমার শীল, এম এ জলিল, মশিউর রহমান পলাশ, অধ্যক্ষ শিবপদ গাইন, সায়েম ফেরদৌস মিতুল, রওনক বাসার, সাদিয়া পারভীন প্রমুখ।