শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

সুন্দরগঞ্জে ভাতাবঞ্চিত ৮০ বছরের বৃদ্ধা আমেনার দায়িত্ব নিলেন এমপি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১ ফেব্রুয়ারী, ২০১৯

আশরাফুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি: গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামধন গ্রামের ভাতাবঞ্চিত সেই ৮০ বছরের বৃদ্ধা আমেনা বেওয়া দায়িত্ব নিলেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য (এমপি)ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

গতকাল বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) ‘আর কতো বয়স বাড়লে ভাতা পাবেন সুন্দরগঞ্জের আমেনা বেওয়া’ শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে ভাতাবঞ্চিত সেই ৮০ বছরের বৃদ্ধা আমেনা বেওয়ার দুর্দশা নিয়ে খবর প্রকাশিত হয়। সেই খবর দেখে রাতেই সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী আমেনা বেওয়াকে ঘর ও ভাতা দেয়ার দায়িত্ব নেয়ার বিষয়টি নিশ্চিত করেন।

১ ফেব্রুয়ারি শুক্রবার একটি প্রতিনিধিদলকে বৃদ্ধার সঙ্গে দেখা করতে পাঠান সংসদ সদস্য ব্যারিস্টার শামীম। সকাল সাড়ে দশটার দিকে বামাডাঙ্গা ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি রেজাউল হক রেজা আমেনা বেওয়ার কাছ থেকে তার ভোটার আইডি কার্ড সংগ্রহ করেন। এসময় বামনডাঙ্গা ইউনিয়ন জাতীয় মহিলা পার্টির সাধারণ সম্পাদক ফারজানা আক্তার ববি, ২নং ওয়ার্ড জাতীয় পার্টি সভাপতি ছাইদুর রহমান বসুনিয়া, সাংগঠনিক সম্পাদক মন্জু মন্ডল, ওয়ার্ড যুবলীগের সভাপতি মহিদুল ইসলাম ও বিএনপির ওয়ার্ড সভাপতি জহুরুল হক মন্ডলসহ অনেকে উপস্থিত ছিলেন।

সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামধন গ্রামের মৃত আবুল হোসেন ওরফে ভাসা মন্ডলের স্ত্রী আমেনা বেওয়া। প্রায় ১৯ বছর আগে মারা যায় তার স্বামী আবুল হোসেন। পাঁচ ছেলে ও দুই মেয়ের মা তিনি। বছর কয়েক আগে মারা যান দুই ছেলে। বাকী তিন ছেলে দিনমজুর। বিয়ে হয়ে যাওয়া দুই মেয়ে স্বামীর বাড়িতে। নিজস্ব কোন আবাদি জমি না থাকায় দিনমজুর তিন ছেলের হাড়িতে তার ভাত। কাজ চললে খাওয়া, না চললে উপোস। ইদানিং ছেলেদের সংসারে সদস্য সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ইচ্ছা থাকলেও খোঁজ নিতে পারেন না বৃদ্ধ মায়ের। মানবেতর জীবনযাপন করা ৮০ বছরের এই বৃদ্ধার ভাগ্যে জোটেনি কোনো বয়স্ক কিংবা বিধবা ভাতা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD