শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

সুদানে প্রেসিডেন্টের বাসভবন পুনর্দখল করল সেনাবাহিনী

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সকে (আরএসএফ) হটিয়ে পুনরায় প্রেসিডেন্ট ভবন দখল করেছে সুদানের সেনাবাহিনী। দুই বছর আগে আরএসএফের সঙ্গে দেশটির সেনাবাহিনীর সংঘর্ষ বাধে। এতে করে গৃহযুদ্ধের কবলে পড়ে সুদান।

দেশটির রাজধানী খার্তুম আধাসামরিক বাহিনীটির নিয়ন্ত্রণে ছিল। কিন্তু গত কয়েকমাস ধরে সেনাবাহিনী পাল্টা হামলা চালাচ্ছে। এরমধ্যে আজ শুক্রবার (২১ মার্চ) তারা প্রেসিডেন্টের বাসভবন পুনর্দখল করতে সমর্থ হয়েছে।

বাসভবনটি খার্তুমের মধ্যাঞ্চলে অবস্থিত। যেটির আশাপাশেই বেশিরভাগ মন্ত্রণালয় এবং অর্থনৈতিক প্রতিষ্ঠান অবস্থিত।

প্রেসিডেন্ট বাসভবন পুনর্দখলের বিষয়টি সেনাবাহিনীর জন্য একটি বড় ‘রুপক’ বিজয়। কারণ এটির ঐতিহাসিক এবং রাজনৈতিক গুরুত্ব রয়েছে।

প্যারামিলিটারি আরএসএফের সদস্যরা এখনো বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর সঙ্গে লড়াই করছে। কিন্তু প্রেসিডেন্টের বাসভবন যেহেতু তাদের কাছ থেকে হাতছাড়া হয়ে গেছে; সেহেতু রাজধানীর নিয়ন্ত্রণও হারাচ্ছে তারা।

সুদানে দুই বাহিনীর এ লড়াইয়ের প্রভাব পড়েছে সাধারণ মানুষের ওপর। দেশটির অনেক মানুষ খেয়ে না খেয়ে দিন যাপন করছেন। সেনাবাহিনী প্রেসিডেন্টের বাসভবন পুনর্দখল করায় গৃহযুদ্ধের পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। তবে যুদ্ধ পুরোপুরি শেষ হতে সময় লাগতে পারে।

দেশটির সেনাবাহিনীর মুখপাত্র নাবিল আব্দেল্লাহ রাষ্ট্রয়াত্ত্ব টেলিভিশনে দেওয়া এক ভাষণে জানিয়েছেন, প্রেসিডেন্ট বাসভবন পুনর্দখলের পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়গুলোর নিয়ন্ত্রণও নিয়েছে সেনারা। এছাড়া সেনারা আরএসএফের সদস্য ও যুদ্ধাস্ত্র ধ্বংস করেছে বলে জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, প্রেসিডেন্ট বাসভবন পুনর্দখলের পর সেনারা আনন্দ উল্লাসে মেতে উঠেন। এছাড়া এক সেনাকে মাটিতে সেজদা দিতে দেখা যায়।

সূত্র: বিবিসি

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD