শিরোনাম :
ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, সতর্কতার আওতায় সাড়ে ৩ কোটি মানুষ চীন-রাশিয়া বন্ধুত্ব প্রজন্ম থেকে প্রজন্মে এগিয়ে নেওয়ার প্রত্যয় সি চিন পিংয়ের সফরে চীন-মার্কিন কৌশলগত সম্পর্কে নতুন গতি রোহিঙ্গাদের গ্রাম ধ্বংস করে সামরিক ঘাঁটি ও বন্দিশিবির গড়ছে আরাকান আর্মি: গার্ডিয়ান সম্পাদকীয় : সবার জন্য বাসযোগ্য বসতি গড়াই হোক অঙ্গীকার সীমিত আয়ের মানুষের মানসম্মত বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বড়পুকুরিয়ায় উন্মুক্ত পদ্ধতিতে ১৭ কোটি টন কয়লা উত্তোলনে সরকারের পরিকল্পনা সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত আবাসন অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি লোকসান কমিয়ে রেলকে লাভজনক করতে সংসদীয় কমিটির সুপারিশ  বন্যা ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় ১৪ জেলায় সাড়ে ৭ হাজার কোটি টাকার প্রকল্প

সি চিন পিংয়ের সফরে চীন-মার্কিন কৌশলগত সম্পর্কে নতুন গতি

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন মাইলফলক তৈরি করেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত সিয়ে ফেং।

নিউজউইককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ১১ বছর পর সি চিন পিংয়ের প্রথম রাষ্ট্রীয় সফর এবং দুই দেশের প্রেসিডেন্টের পারস্পরিক সফর চীন-মার্কিন সম্পর্ককে আরও স্থিতিশীল ও উন্নত করার সুযোগ তৈরি করেছে।

রাষ্ট্রদূত সিয়ে ফেং বলেন, সফরে দুই দেশ পারস্পরিক সম্মান, ন্যায্যতা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে কৌশলগতভাবে স্থিতিশীল ও গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার বিষয়ে একমত হয়েছে।

তিনি জানান, সফরের গুরুত্বপূর্ণ ফলাফলের মধ্যে রয়েছে রাষ্ট্রপ্রধান পর্যায়ের কূটনীতিতে নতুন অধ্যায়ের সূচনা, দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য নতুন দিকনির্দেশনা এবং পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি।

এদিকে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দুই দেশ। এ লক্ষ্যে চীন-মার্কিন এআই সংলাপ চালুর বিষয়ে একমত হয়েছে উভয় পক্ষ। এআইয়ের ঝুঁকি ও সম্ভাবনা নিয়ে আলোচনার জন্য আগামী নভেম্বর ২০২৬-এ এর পরবর্তী বৈঠক হওয়ার কথা রয়েছে।

চীনা রাষ্ট্রদূত বলেন, এআই চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন কোনো সংঘাতের ক্ষেত্র না হয়ে বরং সহযোগিতার নতুন ক্ষেত্র হয়ে উঠতে পারে।

উল্লেখ্য, ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফর করেন সি চিন পিং। এর আগে মে মাসে চীনের বেইজিং সফর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নাহার/শুভ, সিনহুয়া।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD