শিরোনাম :
নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ

সিলেট-সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৫৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল জব্দ

জার্মান-বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) ১৭ ও ১৮ অক্টোবর ২০২৪ তারিখে দায়িত্বপূর্ণ সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় থ্রি-পিস-৩২টি, লেহেঙ্গা-২১টি, চিনি-৬৫০০ কেজি, গরু-০৬টি, চকলেট-১৯২ বক্স, সিগারেট ফিল্টার-১,০০,০০০ পিস, মদ-৮২৭ বোতল, বিয়ার-০২ বোতল এবং বাংলাদেশী রসুন-১,০০০ কেজি, কাঁচা মরিচ-১৯২ কেজি, অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা-০৬টি এবং ইঞ্জিন চালিত ট্রলি-০১টি সহ অন্যান্য মালামাল জব্দ করে। জব্দকৃত মালামালের আনুমানিক সিজারমূল্য- ৫৫,৮৯,২৫০.০০ (পঞ্চান্ন লক্ষ ঊননব্বই হাজার দুইশত পঞ্চাশ টাকা)।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃহাফিজুর রহমান, পিএসসি বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি,র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হচ্ছে। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD