শিরোনাম :
নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ

সিলেট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ০৪ বাংলাদেশী নারীকে আটক করেছে বিজিবি

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

অদ্য ২৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখ আনুমানিক ১১৩০ ঘটিকায় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ সংগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী মায়াবী ঝর্ণা নামক‌ এলাকা দিয়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারত অনুপ্রবেশের সময় স্থানীয় জনাসাধারণ ০৪ জন বাংলাদেশী নারীকে ধরে বিজিবির সংগ্রাম বিওপির টহলদলের নিকট হস্তান্তর করে। পরে বিজিবি টহলদল তাদেরকে আটক করে।

আটককৃতরা হলো যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা গ্রামের হরমুজ সরদারের মেয়ে জেবা বেগম (৩৫), খুলনার পাইকগাছা উপজেলার পাটখেলপাতা গ্রামের মোজাফফর গাজীর মেয়ে নুর নাহার (৩৫), নড়াইলের কালিয়া থানার পেরুলী গ্রামের খাইরুল শেখের স্ত্রী লিপি বেগম (৪০) এবং খুলনার খালিশপুর উপজেলার শিবপুর গ্রামের আব্দুর রশিদের মেয়ে রিমি ঢালি (১৮)।

আটককৃতরা জানায়, তারা ভারতে কাজের উদ্দেশ্যে সিলেটের গোয়ানঘাট উপজেলার হাজিপুর গ্রামের শাহজাহানের ছেলে ও মানব পাচারকারী দালাল মোঃ জুয়েল রানা (২৫) এর মাধ্যমে ভারতে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু মানব পাচারকারী দালাল জুয়েল রানা তাদেরকে ফেলে ঘটনাস্থল হতে পালিয়ে যায়।

আটককৃত ০৪ জনকে ভারতে পাচারে সহায়তকারী জুয়েল রানাকে পলাতক আসামী হিসেবে এবং আটককৃত নারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মামলা দায়ের পূর্বক গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD