শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

সিলেট বিভাগ জাতীয়তাবাদী যুবদল ইতালির সভাপতি আরিফিন, সম্পাদক খোকন নির্বাচিত

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি,ইতালি :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে আরও শক্তিশালী করতে এবং আগামী নির্বাচনে বেগম খালেদা জিয়াকে চতুর্থ বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে জয়যুক্ত করতে প্রবাস থেকেও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার লক্ষ্যে ইতালি রোমে সিলেট বিভাগ জাতীয়তাবাদী বিএনপি নেতৃবৃন্দরা সিলেট বিভাগ জাতীয়তাবাদী যুবদল গঠন কল্পে আলোচনা সভার আয়োজন করা‌ হয়।

রোববার সন্ধ্যায় তরপিনাত্তারা স্হানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত সভায় উপস্থিত সকল বিএনপি সমর্থক নেতৃবৃন্দদের সর্বসম্মতি ক্রমে ইতালিস্হ সিলেট বিভাগ জাতীয়তাবাদী যুবদল এর আংশিক কমিটি গঠিত হয়।

নবগঠিত আংশিক কমিটির নাম ঘোষণা করেন ইতালি যুবদলের সাংগঠনিক সম্পাদক জায়েদুল হক মুকুল।

নবগঠিত আংশিক কমিটিতে সভাপতি হিসেবে আরিফ আহমেদ আরিফিন, সহ সভাপতি আতিকুর রহমান আতিক, জুনেদ আহমেদ, সুমন আহমেদ, কয়েছ আহমেদ, সোমেল চৌধুরী, সাধারণ সম্পাদক খোকন আহমেদ, সহ সাধারণ সম্পাদক শামীম খান, মারুফ তালুকদার, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন এর নাম ঘোষণা করা হয়। এবং আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য বিশেষভাবে আহবান করেন উপস্থিত নেতৃবৃন্দ।

সভায় সিলেট বিভাগ বিএনপি’র শীর্ষস্থানীয় নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরাম ইতালির উপদেষ্টা ফজলুর রহমান, রানা খান, সভাপতি শাকিল আহমেদ গেন্দু, সিনিয়র সহ সভাপতি আরমান উদ্দিন স্বপন, মুসলিম মিয়া, নুরুল ইসলাম, দপ্তর সম্পাদক লুৎফুর রহমান সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD