এইচ এম আলমগীর কবির,সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। গৌরবোজ্জ্বল সংগ্রাম ও সাফল্যের পথ ধরে ২৫ বছরে পা দিয়েছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ১৯৯৪ সালের এই দিনে আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠিত হয়।
শনিবার সকাল ১০টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি নুরুল ইসলাম সজলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম জিহাদের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা অর্পণ ও সকাল ১১ টায় সিরাজগঞ্জ জেলা আওয়ামীগ কার্যালয়ের সামনে থেকে একটি বর্নাঢ্য র্যালী বের করা হবে।
প্রধান অতিথি হিসেবে রজত জয়ন্তী উপলক্ষে বর্নাঢ্য র্যালীটি উদ্বোধন করেন সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না।
এসময় র্যালীতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি মোস্তফা কামাল খান, পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন, জেলা যুবলীগের সাধারাণ সম্পাদক একরামুল হক, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাদি প্রমুখ।
এর আগে সকাল ৬টায় জেলা কার্যালয়সহ উপজেলা, ওয়ার্ডসহ সব শাখার দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।