শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

সিরাজগঞ্জে নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০১৯
সিরাজগঞ্জে নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ

এইচ এম আলমগীর কবির,সিরাজগঞ্জ প্রতিনিধি :পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জের আট উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তাদের শপথ বাক্য পাঠ করান রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর রহমান।

জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকার সভাপতিত্বে শপথগ্রহণ অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ সালাউদ্দিন, জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ, অতিরিক্ত জেলা প্রশাসক ফিরোজ মাহমুদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

শপথ নেওয়া চেয়ারম্যানরা হলেন- কাজিপুরের খলিল সিরাজী, সদরের রিয়াজ উদ্দিন, উল্লাপাড়ার শফিকুল ইসলাম, রায়গঞ্জের ইমরুল হাসান তালুকদার ইমন, তাড়াশের মনিরুজ্জামান মনি, শাহজাদপুরের অধ্যক্ষ আজাদ রহমান, চৌহালীর ফারুক সরকার ও বেলকুচিতে নুরুল ইসলাম সাজেদুল।

প্রথম ধাপে ১০ মার্চ সিরাজগঞ্জের আটটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে চেয়ারম্যান পদে তিনটি উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। বাকি পাঁচটির মধ্যে তিনটিতে আওয়ামী লীগ ও দু’টিতে বিদ্রোহী প্রার্থীরা জয়ী হয়েছেন।

সিরাজগঞ্জে নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ

এছাড়া মামলা জটিলতায় উল্লাপাড়া উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত রয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD