শিরোনাম :
বন্ধ পাটকল চালু করলে অর্থনীতিতে গতি আসবে;বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষা কার্যকর মাধ্যম: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাংলাদেশ-সেনেগাল দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গতিশীল ও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়: স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর-পূর্ব জাপানে ভূমিকম্পে কাঁপন, তিন মিটার সুনামির আশঙ্কা লেবাননে ধর্মীয় প্রতীক ভাঙচুরের অভিযোগে উত্তেজনা, আইডিএফের তদন্ত শুরু আন্তর্জাতিক বাণিজ্যে ক্যান্টন ফেয়ারের বাড়তি গুরুত্ব বৈশ্বিক চলচ্চিত্র সংযোগে বেইজিংয়ের অগ্রযাত্রা অনিশ্চিত বিশ্বে চীনের অর্থনীতি স্থিতির ভরসা

সিরাজগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৯

সিরাজগঞ্জ প্রতিনিধি: গ্রন্থাগারে বই পড়ি, আলোকিত মানুষ গড়ি এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক ও জেলা সরকারি গণগ্রন্থাগার কর্তৃপক্ষ যৌথভাবে আনন্দ র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন।

আনন্দ র‌্যালি শেষে শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা’র সভাপতিত্ত্বে জাতীয় সংগীত পরিবেশনা করেন সবুজ কানন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। পরে আলোচনা সভা, রচনা, চিত্রাংকন ও বইপাঠ প্রতিযোগিতার পুরষ্কার বিতারণ করা হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা বলেন, সুশিক্ষিত ব্যক্তিমাত্রই স্বশিক্ষিত। স্বশিক্ষিত একমাত্র উপায় গ্রন্থপাঠ। লাইব্রেরি শিক্ষিত মানুষের মিলনকেন্দ্র। বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলোর মধ্যে এটি অন্যতম। তিনি আরো বলেন গণগ্রন্থাগারের উদ্দেশ্য জ্ঞান ভিত্তিক আলোকিত সমাজ গড়া। সমাজ থেকে নিরক্ষরতা ও চিন্তার পশ্চাৎপদতা দূরীকরণ, শিক্ষা সংরক্ষণ ও সম্প্রসারণ সুশিক্ষায় শিক্ষিত হওয়ার পরিবেশ সৃষ্টি একটি সহনশীল সামাজিক ও গণতান্ত্রিক চেতনাবোধ সৃষ্টি সর্বোপরি জনসাধারণের মাঝে মানবিক মূল্যবোধের বিকাশ ঘটে।

এসময় মোঃ ফিরোজ আহমেদ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রট ও ইসলামিক ফাউন্ডশনের (ডি,ডি) বজলুল করিম, জেলা সরকারি গণগ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান হালেমা বেগম, বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD