শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

সিরাজগঞ্জে চেয়ারম্যান পদে আ.লীগ ৩ বিদ্রোহী ১ প্রার্থীর বিজয়

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১১ মার্চ, ২০১৯
সিরাজগঞ্জ উপজেলা নির্বাচন

এইচ এম আলমগীর কবির,সিরাজগঞ্জ:প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জের ৫ উপজেলায় আওয়ামীলীগের তিন প্রার্থী ও আওয়ামীলীগের বিদ্রোহী ১ প্রার্থীর বিজয় হয়েছে। নির্বাচনে সিরাজগঞ্জের পাঁচটি উপজেলায় রোববার শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।

রবিবার সকাল ৮টায় শুরু হওয়া এ নির্বাচনে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোথায় কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।এছাড়াও সিরাজগঞ্জ সদরে নৌকা প্রতীকে রিয়াজ উদ্দীন ( বিনা প্রতিদ্বন্দীতায়) কাজিপুরে নৌকা প্রতীকে খলিলুর রহমান সিরাজী (বিনা প্রতিদ্বন্দীত্য়া) নির্বাচিত হয়েছেন।এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ১টা) বেলকুচি উপজেলার ফলাফল ঘোষণা করা হয়নি।

ভোট গণণা শেষে রাতে শাহজাদপুর উপজেলা নির্বাচন অফিসার মাহমুদা আকতার, চৌহালী উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবু তাহির, রায়গঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মো. মাসুদ রানা ও তাড়াশ উপজেলা নির্বাচন অফিসার ফারহানা বিলকিস বেসরকারিভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন।

বেসরকারিভাবে নির্বাচিতরা হলেন,শাহজাদপুর উপজেলার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রফেসর আজাদ রহমান (নৌকা) প্রতীক ২ লাখ ১৯ হাজার ৬২৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টির (লাঙল প্রতীক) মুক্তার হোসেন পেয়েছেন ৬ হাজার ৪৯৮ ভোট।

চৌহালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. ফারুক সরকার (নৌকা) প্রতীকে ৩৪ হাজার ৯৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র মেজর (অবঃ) আব্দুল্লাহ আল মামুন (দোয়াত কলম) পেয়েছেন ৯ হাজার ৭৫৪ ভোট।
রায়গঞ্জে ইমরুল হোসেন তালুকদার ইমন (নৌকা) প্রতীকে ৭৯ হাজার ৩৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিদ্রোহী গোলাম হোসেন শোভন সরকার (আনারস) পেয়েছেন ২৬ হাজার ১৫৩ ভোট।
তাড়াশে বিদ্রোহী অধ্যক্ষ মনিরুজ্জামান মনি (দোয়াত কলম) প্রতীকে ৩৯ হাজার ৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সঞ্জিত কর্মকার (নৌকা) পেয়েছেন ২৯ হাজার ৪৪৫ ভোট।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD