সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে ৫শ’ ১০ পিচ ইয়াবা ও ৩ লাখ ১৭ হাজার নগদ টাকাসহ মরিয়ম বেগম (৩৮) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২ সদস্যরা। বুধবার সকালে সংবাদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১২, সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর এস এম মোর্শেদ হাসান পিএসসি।
আটক মরিয়ম বোগম পঞ্চসোনা গ্রামের হায়দার আলী টিক্কার স্ত্রী।
সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর এস এম মোর্শেদ হাসান পিএসসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাগে বড় শিমুল পঞ্চসোনা গ্রামের নিজ বাড়ীতে অভিযান চালিয়ে মোছাঃ মরিয়ম বেগমকে আটক করা হয়৷ এ সময় তল্লাশি চালিয়ে ৫শ ১০ পিচ ইয়াবা, ০১ টি কাগজের রোলে পেঁচানো ফয়েল পেপার ও নগদ ৩ লাখ ১৭ হাজার টাকাসহ উদ্ধার করা হয়।