শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

সিপিসি ও ইউনাইটেড রাশিয়া দলের উচিৎ বিশ্বে উন্নয়নকে এগিয়ে নেওয়া: সি

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

চীনের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ও দেশের প্রেসিডেন্ট সি চিন পিং বৃহস্পতিবার বেইজিংয়ে রাশিয়ার ইউনাইটেড রাশিয়া দলের চেয়ারম্যান দিমিত্রি আনাতোলিয়েভিচ মেদভেদেভের সাথে বৈঠক করেছেন।

সি চিন পিং বলেন, চীন ও রাশিয়ার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫ বছরে, যৌথভাবে একটি নতুন পথ সৃষ্টি করেছে। এ পথে বড় দেশ ও প্রতিবেশী দেশ একে অপরকে সম্মান করে, সুষ্ঠুভাবে সহাবস্থান করে, সহযোগিতা ও উভয়ের জয়ের অবস্থা মেনে চলে। দু’দেশ নতুন আন্তর্জাতিক সম্পর্ক ও দু’টি প্রতিবেশী বড় দেশের সম্পর্কের একটি মডেল সৃষ্টি করেছে। রাশিয়ার সাথে একযোগে কৌশলগত সংযুক্তি জোরদার করা, দু’দেশের সহযোগিতার প্রাণশক্তি উন্নত করা এবং দু’দেশের গণকল্যাণ বাড়াতে চায় চীন। চীন ও রাশিয়ার উচিত জাতিসংঘসহ নানা বহুপাক্ষিক কাঠামোতে যোগাযোগ ও সমন্বয় জোরদার করা, দৃঢ়ভাবে জাতিসংঘ কেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থা রক্ষা করা, প্রকৃত বহুপক্ষবাদে অবিচল থাকা, আন্তর্জাতিক শৃঙ্খলা আরও ন্যায়সঙ্গত পথে এগিয়ে নেওয়া এবং একযোগে বিশ্বের কৌশলগত স্থিতিশীলতা ও আন্তর্জাতিক সুবিচার রক্ষা করা।

তিনি আরও জানান, মানবজাতির অগ্রগতি এগিয়ে নেওয়ার গুরুত্বপূর্ণ শক্তি হিসাবে, সিপিসি ও ইউনাইটেড রাশিয়া দলের উচিত ঘনিষ্ঠ সমন্বয় ও সহযোগিতা বাড়ানো এবং বিশ্বের উন্নয়নকে সঠিক দিকে এগিয়ে নেওয়া।

তিনি আরও বলেন, ইউক্রেন সংকট হ্রাসের জন্য চীন কাজ করে আসছে। চীন অব্যাহতভাবে নিজের অবস্থান বজায় রেখে আন্তর্জাতিক সমাজের সঙ্গে একযোগে সংকটের রাজনৈতিক সমাধান বাস্তবায়নে কাজ করবে।

সূত্র: আকাশ-তৌহিদ-ফেইফেই,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD