শিরোনাম :
ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে বিশেষ টিকা ক্যাম্পেইন, টিকা পাবে ৩৪ লাখ শিশু তারেক রহমানের সঙ্গে কুয়েতের ক্রাউন প্রিন্সের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব গাজা ইস্যুতে জাতিসংঘে ইসরায়েলের ওপর বাড়ছে চাপ, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে জোর শাংহাই সুপার ফ্যাক্টরিকে ‘রত্ন’ বললেন ইলন মাস্ক গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠায় সম্মত চীন ও যুক্তরাষ্ট্র এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের, সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির রূপান্তর, ইউনিসেফের সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক মেসির বিদায়ী ম্যাচে বিশেষ জার্সি, আকাশি-সাদার সঙ্গে সোনালি ছোঁয়া

সিডনি প্রেস ও মিডিয়া কাউন্সিল’র নুতন কার্যকরী পরিষদ গঠিত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ জুন, ২০১৯
অস্ট্রেলিয়া প্রবাসি বাংলাদেশি লেখক ও সাংবাদিকদের ঐক্যবদ্ধ সংগঠন ‘সিডনি প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল’র নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নুতন কার্যকরী পরিষদ গঠিত হয়

নাইম আবদুল্লাহ,সিডনি প্রতিনিধি:রোববার দুপুরে সিডনির ইঙ্গেলবার্নস্থ দাওয়াত রেস্টুরেন্ট ও ফাংশন সেন্টারে অস্ট্রেলিয়া প্রবাসি বাংলাদেশি লেখক ও সাংবাদিকদের ঐক্যবদ্ধ সংগঠন ‘সিডনি প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল’র নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নুতন কার্যকরী পরিষদ গঠিত হয়।

অস্ট্রেলিয়া প্রবাসি বাংলাদেশি লেখক ও সাংবাদিকদের ঐক্যবদ্ধ সংগঠন ‘সিডনি প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল’র নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নুতন কার্যকরী পরিষদ গঠিত হয়

অনুষ্ঠানের শুরুতে সদস্য আলতাফ হোসাইনের পবিত্র কুরআন তেলয়াত ও আসিফ ইকবালের বাংলা তর্জমার পর কাউন্সিলের সভাপতি ডঃ এনামুল হকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোহাম্মেদ আব্দুল মতিনের সঞ্চালনায় উপস্থিত ৫৩ জন সদস্যদের পারস্পরিক পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়।

কাউন্সিলের কোষাধ্যক্ষ মাকসুদা সুলতানা বিগত বছরের বার্ষিক প্রতিবেদন পেশ ও অনুমোদনের পর বিদায়ী সভাপতি কার্যকরী কমিটি বিলুপ্ত ঘোষনা করে নির্বাচন কমিশনকে নির্বাচন পরিচালনার অনুরোধ জানান।
সংক্ষিপ্ত চা বিরতির পর নির্বাচন কমিশনার ডঃ ওয়ালিউর রহমান ও সহকারী নির্বাচন কমিশনার ডঃ সাজ্জাত হোসেন ও এনাম হকের কাছে রিটার্নিং অফিসার নাইম আবদুল্লাহ ১৩ সদস্য বিশিষ্ট নুতন কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের জন্য জমাকৃত মনোনয়ন পত্রগুলি হস্তান্তর করেন।

নির্বাচন কমিটি যাচাই বাছাই শেষে আগামী দুই বছরের জন্য ড. এনামুল হককে সভাপতি এবং মোহাম্মাদ আবদুল মতিনকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী পরিষদের নাম ঘোষনা করেন।
কার্যকরী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন, মোহাম্মাদ আবদুল্লাহ ইউসুফ শামীম (সিনিয়র সহ সভাপতি), মোহাম্মেদ আসলাম মোল্লা (সহ সভাপতি), শিবলী আবদুল্লাহ (সহ সভাপতি), আবদুল আউয়াল (যুগ্ন সাধারণ সম্পাদক), মাকসুদা সুলতানা (কোষাধ্যাক্ষ), মিজানুর রহমান সুমন (প্রচার ও প্রকাশনা সম্পাদক), নামিদ ফারহান (সাংস্কৃতিক সম্পাদক) ও মোহাম্মাদ আসিফ ইকবাল (মিডিয়া অ্যান্ড কমুনিকেশন সম্পাদক)। কার্যকরী পরিষদের সন্মানিত সদস্যরা হলেন নাইম আবদুল্লাহ, ডঃ ফজলে রাব্বি ও মোহাম্মাদ রেজাউল হক।
এই সময় কাউন্সিলের সকল সদস্যরা তুমুল করতালির মাধ্যমে নুতন কার্যনির্বাহী কমিটির সদস্যদের স্বাগত ও অভিনন্দন জানান।

অস্ট্রেলিয়া প্রবাসি বাংলাদেশি লেখক ও সাংবাদিকদের ঐক্যবদ্ধ সংগঠন ‘সিডনি প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল’র নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নুতন কার্যকরী পরিষদ গঠিত হয়

নব নির্বাচিত সভাপতি ডঃ এনামুল হক ও সাধারন সম্পাদক মোহাম্মেদ আব্দুল মতিন তাদের সংক্ষিপ্ত বক্তব্যে কাউন্সিলের সকল সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী দিনগুলিতে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

নুতন কমিটির পক্ষে কাউন্সিলের সহ সভাপতি আসলাম মোল্লা প্রবাসী সাংবাদিকদের আইনগত ও আনুসাঙ্গিক প্রশিক্ষন সহ অন্যান্য কমিউনিটির সংবাদ মাধ্যমগুলির সাথে একই সাথে কাজ করা সহ বেশ কিছু নুতন প্রস্তাব পেশ করেন। সবশেষে সিনিয়র সহ সভাপতি মোহাম্মাদ আবদুল্লাহ ইউসুফ শামীমের পরিচালনায় মোনাজাতের পর সবাইকে মধ্যাহ্ন ভোজের আমন্ত্রন জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD