শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

সিএমজির মধ্য-শরৎ উৎসব প্রবাসী চীনাদের উষ্ণ ও প্রেমময় মধ্য-শরৎ উপহার দিয়েছে

শুয়েই ফেই ফেই, সিএমজি:
  • প্রকাশের সময়: সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২

আন্তর্জাতিক:

১০ সেপ্টেম্বর রাতে শুরু হওয়া চায়না মিডিয়া গ্রুপের ২০২২ সালের মধ্য-শরৎ সান্ধ্য-গালা অনুষ্ঠান সারা বিশ্বের প্রবাসী চীনাদেরকে একটি উষ্ণ ও প্রেমময় মধ্য-শরৎ উৎসব উপহার দিয়েছে।

দেশ বিদেশের টিভি চ্যানেলে প্রচারের পাশাপাশি গালা অনুষ্ঠানটি প্রথমবারের মত ৮কে এইচডি প্রযুক্তি দিয়ে প্রচারিত হয়। প্রথমবারের মতো শত শহরের সহস্রাধিক বড় স্ক্রিনে তা প্রচার করা হয়েছে। দর্শকরা দেশের ৭০টি শহরের ২৭০টিরও বেশি খোলা মাঠে বড় স্ক্রিনে এই গালা অনুষ্ঠান উপভোগ করতে পেরেছে।

শনিবার রাত ১০ টা পর্যন্ত সিএমজির মধ্য-শরৎ উৎসবের সান্ধ্য-গালা অনুষ্ঠান বিভিন্ন মঞ্চে২৩.৮ কোটি দর্শকের কাছে পৌঁছেছে। সিএমজি’র মধ্য-শরৎ উৎসব অনুষ্ঠান সম্পর্কিত টপিক রিভিউ হয়েছে ৭.৭ বিলিয়ন পার্সন টাইমস। সংশ্লিষ্ট ভিডিও প্রচার হয়েছে ৯০ কোটি বার।

গালা অনুষ্ঠানে মহাকাশ স্টেশনে চীনা নভোচারী ছেন তুং, লিউ ইয়াং ও ছাই সুই চ্য সিএমজির মাধ্যমে সারা বিশ্বের প্রবাসী চীনাদেরকে মহাকাশ থেকে মধ্য-শরৎ উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন।

চলতি বছরের এই গালা অনুষ্ঠান ‘চিন্তাধারা, শিল্প ও প্রযুক্তি’ এই তিনটি বিষয়কে সংযুক্ত করে অনুষ্ঠান আয়োজন করেছে। যা চিয়াং সু প্রদেশের চাং চিয়া কাং শহরের ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্যবাহী রীতিনীতি তুলে ধরেছে। সেই সঙ্গে কণ্ঠ, আলো, বিদ্যুৎ, সংগীতসহ বিভিন্ন শিল্প উপাদানকে মঞ্চে প্রয়োগ করা হয়। এর ফলে দর্শকরাএকটি অসাধারণ অনুষ্ঠান উপভোগ করে।

এ বছরের মধ্য-শরৎ উৎসবে চায়না মিডিয়া গ্রুপের গালা অনুষ্ঠানের প্রধান মঞ্চ হয় ‘গোলাকার’। একে কেন্দ্র করে পানি, দৃশ্য, চাঁদ এবং মানুষের সংযোগের ব্যবস্থা করা হয়েছে। গোলাকার মঞ্চ পুনর্মিলনের উষ্ণতা ও প্রেমময় আমেজ তৈরি করেছে।

নতুন প্রযুক্তির সাহায্যে ভার্চুয়াল ও প্রকৃত দৃশ্যের মাধ্যমে দর্শকমণ্ডলী পাহাড় ও নদীর মাঝে চলে যান। তারা মুহূর্তের মধ্যে প্রাচীনকালে ফিরে যান।

যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, সংযুক্ত আরব আমিরাত, কেনিয়া ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের তথ্য-মাধ্যমে এই গালা অনুষ্ঠান প্রচার করা হয়েছে। সূত্র:সিএমজি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD