মুজিব শতবর্ষের উপর উৎসর্গ করে উদযাপিত হলো ২০২০ ইং সালের জামালপুরে ২৩ নং সিংহজানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে স্থানীয় অএ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করেন স্কুল কতৃপক্ষ।
অএ বিদ্যালয়ের এস এম সি’র সভাপতি ও পৌর প্যানেল মেয়র রাজীব সিংহ সাহা’র সভাপতিত্বে, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুর রাজ্জাক।
অএ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন শবনব’র সার্বিক পরিচালনায়, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, সিংহজানী বালিকা উচ্চ বিদ্যালয়ের কার্যকরী কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নুর মো. আনোয়ারুল করিম নাঈম রহমান, মনিটরিং অফিসার সৈয়দা মোহসিনা,অএ বিদ্যালয়ের পিটিএ সভাপতি ও শহর বিএনপির সাধারণ সম্পাদক মাইন উদ্দিন বাবুল, সিংহজানী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আব্দুর রউফ আকন্দ প্রমুখ।
এসময় বিদ্যালয়ের সকল সদস্যবৃন্দ,গন্যমান্য ব্যক্তিবর্গ,অভিভাবক,শিক্ষক,শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।