শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

সিংহজানী উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৯

জামালপুর প্রতিনিধি:

জামালপুরের ঐতিহ্যবাহী সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় ও সিংহজানী কাচারীপাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১০২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমেটির সভাপতি আলহাজ এ.কে.এম জহুরুল ইসলাম মনসুরের সভাপতিত্বে ক্রীড়ানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন সিআইপি। সিংহজানী বহুমুখি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মজিবুল ইসলাম দিলীপ ও সিনিয়র শিক্ষক মোহাম্মদ সেলিম হাসানের উপস্থাপনায় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেলা আওয়ামী লীগের সদস্য ছরোয়ার হোসেন শান্ত, শহর যুবলীগের সভাপতি শাহরিয়ার উজ্জল, পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর শাহরিয়ার আলম ইদু, ৪,৫ ও,৬ নং ওয়ার্ড পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর স্বপ্না আক্তার লিপিসহ বিদ্যালয়ের কার্যকরী কমিটির সকল সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীরাসহ এলাকার গন্যমান্যব্যাক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সম্পাদনায় ছিলেন সিংহজানী বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সফিউর রহমান ও সিংহজানী কাচারীপাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার সরকার পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD