শিরোনাম :
জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত

সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী আর নেই

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৭ আগস্ট, ২০১৮

জার্মানবাংলা২৪ ডেস্ক: ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৬ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। খবর টাইমস অব ইন্ডিয়ার

এর আগে গত ১১ জুন কিডনি ও মূত্রনালীর সমস্যা নিয়ে এ হাসপাতালে ভর্তি হন বাজপেয়ী। হাসপাতাল সূত্রে সে দিন জানানো হয়েছিল, রুটিন চেক আপের জন্যই তাকে ভর্তি করানো হয়েছে।

বাজপেয়ীর ভর্তি হওয়ার খবর পেয়েই সে দিন সন্ধ্যায় তাকে দেখতে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। হাসপাতালে গিয়ে তাকে দেখে আসেন বিজেপি সভাপতি অমিত শাহ।

দীর্ঘদিন ধরেই বাজপেয়ীর একটি কিডনি অচল। ২০০৯ সালে স্ট্রোক হওয়ার পর থেকে তার স্মৃতিশক্তিও অনেকটাই লোপ পায়।

১৯৯৬, ১৯৯৮ ও ১৯৯৯ সালে তিন বার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অটল বিহারী বাজপেয়ী। প্রথম দফায় ১৩ দিন, দ্বিতীয় দফায় ১৩ মাস আর তৃতীয় দফায় পূর্ণ সময়ের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দেশের দায়িত্ব পালন করেন তিনি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD