শিরোনাম :
পুলিশ হবে জনগণের বন্ধু, কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী যৌতুক ও মাদক নির্মূলে পরিবার থেকেই পরিবর্তনের ডাক ভূমি প্রতিমন্ত্রীর প্রতিবন্ধী তরুণদের প্রযুক্তি দক্ষতা বাড়াতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত ফরিদপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ,অভিযুক্তদের দ্রুত বিচারের দাবি সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা ও ভুটান, ড্রয়ে স্বস্তির আভাস ‘এ মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই’-পেট্রোবাংলা বাগেরহাটে নির্মাণাধীন সেফটি ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে রাষ্ট্রের মূল ভিত্তি: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, বিপুল সরঞ্জামসহ আটক ৪ ধর্ষণ ও আত্মহত্যার ঘটনা বাড়ায় উদ্বেগ, জুলাইয়ের পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ

সাবেক ক্রিকেটার ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৭ আগস্ট, ২০১৮

জার্মানবাংলা২৪ ডটকম ডেস্ক: পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইমরান খান দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। শুক্রবার (১৭ আগস্ট) দেশটির ন্যাশনাল এসেম্বলিতে হওয়া ভোটে জয়ী হয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য ইমরান খানের প্রতিদ্বন্দ্বী ছিলেন মুসলিম লিগের (নওয়াজ) প্রেসিডেন্ট শাহবাজ শরিফ। পার্লামেন্টে ইমরান খান পেয়েছেন ১৭৬ ভোট, অন্যদিকে শাহবাজ শরিফ পেয়েছেন ৯৬ ভোট।

দেশটির সংবাদ মাধ্যম দ্য ডন জানিয়েছে, ইমরানকে ঠেকানোর জন্য বিরোধী পক্ষ জোট করার চেষ্টা করে। তবে তা শেষ মুহূর্তে ভেস্তে যায়। কারণ পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ভোটদানে বিরত থেকেছে। এ ছাড়া মুত্তাহিদা মজলিস-ই-আমল (এমএমএ) এবং জামায়াত-ই-ইসলামিও প্রধানমন্ত্রী নির্বাচনে কাউকে ভোট দেয়নি।

শনিবার (১৮ আগস্ট) পাকিস্তানের ২১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। পিটিআইয়ের দলীয় সূত্র এ খবর নিশ্চিত করেছে।

ইতোমধ্যে ইমরান খানের নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের জন্য দলের নেতাকর্মীদের নাম চূড়ান্ত করা হয়েছে। তবে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর দায়িত্ব কাকে দেয়া হবে তা এখনো নির্ধারণ করা হয়নি।

দলের মুখপাত্র ফাওয়াদ চৌধুরী বলেন, ১৮ আগস্ট ইমরান খান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন এটা চূড়ান্ত হয়েছে।

ক্রিকেট থেকে অবসরের পর ১৯৯৬ সালে ইমরান খান প্রতিষ্ঠা করেন তেহেরিক-ই-ইনসাফ (পিটিআই)। প্রতিষ্ঠার ২২ বছরের মাথায় দেশটির ক্ষমতায় এল দলটি।

১৯৯২ সালে ইমরান খানের নেতৃত্বে বিশ্বকাপ জয় করে পাকিস্তান। অস্ট্রেলিয়ার মেলবোর্নে ১৯৯২ সালের ২৫ মার্চ পাকিস্তানের হয়ে শেষ ম্যাচটি খেলেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে সেটা ছিল বিশ্বকাপের ফাইনাল। ইংল্যান্ডকে পরাজিত করে বিশ্বকাপ হাতে নিয়েই অবসরের ঘোষণা দেন ইমরান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD