শিরোনাম :
বিমান খাতের আধুনিকায়ন ও পর্যটন উন্নয়নে আইএটিএর সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ হবে জনগণের বন্ধু, কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী যৌতুক ও মাদক নির্মূলে পরিবার থেকেই পরিবর্তনের ডাক ভূমি প্রতিমন্ত্রীর প্রতিবন্ধী তরুণদের প্রযুক্তি দক্ষতা বাড়াতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত ফরিদপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ,অভিযুক্তদের দ্রুত বিচারের দাবি সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা ও ভুটান, ড্রয়ে স্বস্তির আভাস ‘এ মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই’-পেট্রোবাংলা বাগেরহাটে নির্মাণাধীন সেফটি ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে রাষ্ট্রের মূল ভিত্তি: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, বিপুল সরঞ্জামসহ আটক ৪

সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার আটক

জিবিসি নিউজ, ঢাকা অফিস
  • প্রকাশের সময়: শুক্রবার, ২০ জুন, ২০২৫
পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক মো. ইকবাল বাহার। ফাইল ছবি

বাংলাদেশের সাবেক একজন অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ইকবাল বাহারকে আটক করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় দেশটির রাজধানী ঢাকার বেইলি রোড এলাকার একটি বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আটক করে। এরপর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে তাকে।

ডিবির যুগ্ম–কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, ডিবি হেফাজতে নিয়ে ইকবাল বাহারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই মুহূর্তে এর বেশি কিছু বলা যাচ্ছে না।

এদিকে সাবেক এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে বা তাকে গ্রেপ্তার দেখানো হবে কিনা তা এখনো জানায়নি ডিবি। জিজ্ঞাসাবাদের পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

ইকবাল বাহার সর্বশেষ ঢাকার রাজারবাগ টেলিকমের অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তাকে অতিরিক্ত আইজিপি হিসেবে রাজারবাগ টিঅ্যান্ডআইএমে বদলি করা হয়। ২০১৯ সালে তিনি অবসরে যান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD