শিরোনাম :
ভালোবাসা, মর্যাদা ও বৈচিত্র্যের বার্তা নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ঢাকা প্রাইড ২০২৬ অপরাধমুক্ত সমাজ গঠন ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: স্বরাষ্ট্রমন্ত্রী ৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে বাংলাদেশের জয় অর্থনীতিকে নিয়ন্ত্রণমুক্ত ও গণতন্ত্রীকরণের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণের বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্যে সাক্ষাৎ ‘ফেয়ারওয়েল মাই কনকিউবাইন’ থেকে নতুন আইপি বাণিজ্য-কানে চীনা সিনেমার নতুন অধ্যায় চিপ শিল্পে নতুন সমীকরণ: ‘থাও সূত্র’ ঘিরে বৈশ্বিক প্রযুক্তি মহলে আলোচনা ভারতের নয়াদিল্লীতে অনুষ্ঠিত হবে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে :মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের ওপর গুরুত্বারোপ

সাফ ফুটবলে চ্যাম্পিয়ন বাংলাদেশী মেয়েরা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ৭ অক্টোবর, ২০১৮

জার্মানবাংলা২৪ স্পোটর্স ডেস্ক: বাংলাদেশ মেয়ে ফুটবলাদের সাফল্যের জয়রথ এখন বিশ্বময়। মেয়েদের বয়সভিত্তিক ফুটবলে বাংলাদেশ যেন এখন দুর্বার শক্তি। একের পর এক সাফল্যের ধারায় যুক্ত হয়েছে আরো একটি গৌরবময় ট্রফি। নেপালকে ১-০ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে গোলাম রব্বানী ছোটনের দল। সাবাস বাঘিনীদের।

এদিকে পাকিস্তানকে ১০ গোলে উড়িয়ে টুর্নামেন্ট শুরু করেছিল তারা। ইঙ্গিত মিলেছিল তখন। প্রায় সব ম্যাচেই দাপট দেখিয়ে ফাইনালে পৌঁছায় বাংলাদেশ। শিরোপা জেতার মঞ্চেও কোন ভুল নয়। সমান তালে লড়াই করতে থাকা নেপালি মেয়েদের হারিয়েই নিশ্চিত করেছে আরেকটি শিরোপা।

ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে শুরু থেকেই প্রাধান্য বিস্তার করে খেলে বাংলাদেশের মেয়েরা। বেশ কিছু আক্রমণ করেও গোলের দেখা পাচ্ছিল না । তবে ৪৯ মিনিটে কাঙ্ক্ষিত গোল পায় মেয়েরা। মিশরাত জাহান মৌসুমীর ফ্রি কিক থেকে অফসাইডের ফাঁদ ভেঙে দারুণ এক হেডে জাল খুঁজে নেন ডিফেন্ডার মাসুরা পারভীন।

অবশ্য মিনিট দুয়েকের মধ্যেই গোল শোধ করে ফেলতে পারত নেপাল। কিন্তু পোস্টে লেগে বল ফিরে আসায় দুর্ভাগ্য সঙ্গী হয় তাদের। পুরো টুর্নামেন্টে মোট ২৪ গোল করে বাংলাদেশ। বিপরীতে হজম করেছে মাত্র একটি। কৃষ্ণা রানি সরকার, স্বপ্নাদের নিয়ে গড়া দুরন্ত আক্রমণভাগ ফাইনালে অবশ্য ছিল কিছুটা ম্লান। ফাইনালে নামের প্রতি সুবিচার করতে না পারলেও ৮ গোল করে স্বপ্নাই হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD