আশরাফুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি:ঢাকার সাবেক মেয়র বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মৃত্যুর স্মরণে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ ৬ নভেম্বর বুধবার গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, নেতা কর্মীদের কালো ব্যাচ ধারন, কোরান খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক মোঃ আনিসুজ্জামান খান বাবু, গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুন নবী টিটুল, জেলা বিএনপির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকার ও মোঃ শহিদুজ্জামান শহিদ, সদর থানা বিএনপির আহবায়ক খন্দকার ওমর ফারুক সেলু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন, জেলা বিএনপির উপদেষ্টা আলমগীর সাদুলা দুদু ও মোঃ আতোয়ার রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম নান্নু, কোষাধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক স্বপন, দপ্তর সম্পাদক মোঃ আব্দুল হাই মিয়া, মৎস্যজীবি বিষয়ক সম্পাদক এস,এম কামাল হোসেন, সহ-মৎস্যজীবি বিষয়ক সম্পাদক সফিকুল ইসলাম রুবেল, সদর থানা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল আজিজ, জেলা বিএনপির সদস্য শেখ নজরুল ইসলাম, সাবেক বিএনপি নেতা কাজী কাদের নেওয়াজ সেলু। দোয়া পরিচালনা করেন- জেলা ওলামা দলের আহবায়ক মাওলানা মোঃ ইউসুব আলী প্রমুখ।