শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

সাতক্ষীরা জেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৯

হাসান শাহরিয়া রিপন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: রোববার সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রসাসকের কার্যালয়ে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে সাতক্ষীরা জেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক, সরকারি কলেজের অধ্যক্ষ এম আফজাল হোসেন, সাতক্ষীরা সিভিল সার্জন ডা: রফিকুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বদিউজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎমিশ, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কেএম আনিছুর রহমান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জজকোর্টের অতিরিক্ত পিপি এড. ফাহিমুল হক কিসলু, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তারাময়ী মুখার্জীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নেতৃবৃন্দ।

সভায় নজরুল ইসলাম সাতক্ষীরা শহরকে যানজটমুক্ত করতে জেলা প্রশাসকের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের উদ্যোগ বহুবার নেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকে না। এ জন্য আমাদের পরিকল্পনা করে এটার স্থায়ী সমাধান করা উচিত। যানজট মুক্ত করতে গিয়ে অনেক গরিব মানুষের ছোট খাটো দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। তাদের দ্রুত কোন খাস জমিতে পুনর্বাসনের দাবি করেন। এছাড়া কোচিং বন্ধের বিষয়ে তিনি বলেন, আমাদের কাছে অনেক গরিব অভিভাবকরা আসেন কোচিংয়ের টাকার জন্য তারা সন্তানদের পড়াতে পারছেন না এমন অভিযোগ নিয়ে। যেহেতু কোচিংয়ের নীতিমালা রয়েছে। হাইকোর্টের রায় ও নীতিমালাটা সকল শিক্ষাপ্রতিষ্ঠান যাতে মেনে চলে সে বিষয়ে তদারকি করার আহ্বান জানান।

এছাড়াও বক্তারা ইভটিজিং বা সেক্সুয়াল হ্যারেজমেন্টের প্রতিকারের উপর বিশেষ নজর দেয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD