শিরোনাম :
ফ্রাঙ্কফুর্টে গ্রেটার নোয়াখালী অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী হরিপুর সীমান্তে ১১ জনকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা ব্যর্থ ২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ,  চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন হাম টিকা ব্যবস্থাপনায় ব্যর্থতার অভিযোগে ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা আবেদন শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, জারি সুনামি সতর্কতা গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভ’ পেয়েছে ১৬০ দেশের সমর্থন: হান চেং রুশ নিয়ন্ত্রিত বন্দরে ড্রোন হামলা, পাঁচ জাহাজ লক্ষ্যবস্তু সমাজতান্ত্রিক সহযোগিতা ও উন্নয়নে একসঙ্গে কাজ করবে চীন-লাওস কিউবা ইস্যুতে ওয়াশিংটনের ওপর চাপ বাড়াল বেইজিং ইরান-ইসরায়েল উত্তেজনা নতুন মাত্রায়, ক্ষেপণাস্ত্র হামলায় সাইরেন জুড়ে দেশ

সাতক্ষীরায় মহান বিজয় দিবস উদযাপন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯

হাসান শাহরিয়া রিপন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:সোমবার সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে বিজয় দিবস উদ্যাপন কমিটির সভাপতি জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে মহান বিজয় দিসের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ছাদেকুর রহমান, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মো.বদিউজ্জামান, স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরা হুসেইন শওকত, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস.এম আফজাল হোসেন, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন, বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, আব্দুল করিম বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন খান লিপি, সাবেক সদর উপজেলা কমান্ডার মো. হাসানুল ইসলাম, সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক দেবাশিস সরদার, সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আমিনুর রহমান উল্লাস, জেলা স্কাউটসের সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, পৌর কাউন্সিলর শেখ শফিক উদ- দৌলা সাগরসহ সরকারি- বেসরকারি অফিস আদালতের প্রতিনিধিগণ। দিবসটি উপলক্ষে ১৬ ডিসেম্বর সোমবার প্রত্যুষে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে ৩১ বার তোপধনির মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি স্বায়ত্ব শাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট ও গুরুত্বপূর্ণ ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮.১৫ মিনিটে সাতক্ষীরা স্টেডিয়ামে অনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, শহিদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। পুলিশ, বিএনসিসি, ব্যটলিয়ান আনসার, কারারক্ষি, রোভার স্কাউট, বয়স্কাউট ও গালর্স গাইড ও শহরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সমন্বয়ে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শণী, সকাল ১০টায় এবং স্টেডিয়াম ভবনে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। ১০-১৫ মিনিটে শহিদ আব্দুর রাজ্জাকের মাজার জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন, সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মহান বিজয় দিবস-২০১৯ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সন্তানদের সংবর্ধণা ও আলোচনা সভা, বেলা সাড়ে ১১টায় পৌর দীঘিতে সাঁতার ও হাঁস ধরা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জোহর নামাজের পর দেশের অব্যাহত সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে মসজিদ, মন্দির গীর্জা ও প্যাগোডাসহ বিভিন্ন উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, হাসপাতাল, জেলখানা, এতিমখানাসহ শিশুকেন্দ্রে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়, বিকালে সাতক্ষীরা স্টেডিয়ামে প্রদর্শনী ভলিবল প্রতিযোগিতা ও কাবাডী প্রতিযোগিতা, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মহিলাদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা ও ক্রীড়ানুষ্ঠান,সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা প্রশাসন একাদশ ও পৌরসভা একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে, সৌখিন ফুটবল প্রতিযোগিতা। টেনিস মাঠে অনুষ্ঠিত হয় বিজয় দিবস টেনিস প্রতিযোগিতা, মুক্তিযযুদ্ধ ভিত্তিক চলচিত্র প্রদর্শনী, আলোকসজ্জা এবং সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে সাতক্ষীরা কেন্দ্রীয় শহিদ মিনারে আলোচনা সভা ,পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD