শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

সাতক্ষীরায় নাগরিক সংবর্ধনা পেলেন তিন এমপি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২৬ জানুয়ারী, ২০১৯

হাসান শাহরিয়া রিপন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: শুক্রবার বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ১৪ দলীয় নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদের সভাপতিত্বে ১৪ দলের উদ্যোগে ফুল, ক্রেস্ট ও সুরের মূর্ছনায় সাতক্ষীরার গর্বিত চার সংসদ সদস্যকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।

এছাড়াও সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ০৩ আসনের সংসদ সদস্য ডা. আ.ফ.ম রুহুল হক, সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা ০৪ আসনের সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার। এসময় সংবর্ধিত সংসদ সদস্যরা বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা দূর্বার গতিতে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এ উন্নয়নের অগ্রযাত্রায় সাতক্ষীরার চার এমপি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। এ উন্নয়নের অগ্রযাত্রাকে কেউ যেন বাঁধাগ্রস্থ করতে না পারে সেজন্য সকলের সহযোগিতা কামনা করেন।’

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ১৪ দলীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী।

অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, বাংলাদেশের ওয়ার্র্কার্স পার্টি জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মহিবুল্লাহ মোড়ল, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন লস্কর, বাংলাদেশ জাসদ জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, বাংলাদেশের সাম্যবাদী দল (এম এল) কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড তরিকুল ইসলাম ও ১৪ দলীয় নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী এড. ফাহিমুল হক কিসলু প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম শওকত হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ প্রমুখ। এসময় জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ আহমেদ, ত্রাণ ও কল্যাণ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আজহারুল ইসলাম, জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল হক নান্টু, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাশেদুজ্জামান রাশিসহ ১৪ দলের নেতৃবৃন্দসহ রাজনৈতিক, সাংস্কৃতিক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD