শিরোনাম :
ফ্রাঙ্কফুর্টে গ্রেটার নোয়াখালী অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী হরিপুর সীমান্তে ১১ জনকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা ব্যর্থ ২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ,  চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন হাম টিকা ব্যবস্থাপনায় ব্যর্থতার অভিযোগে ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা আবেদন শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, জারি সুনামি সতর্কতা গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভ’ পেয়েছে ১৬০ দেশের সমর্থন: হান চেং রুশ নিয়ন্ত্রিত বন্দরে ড্রোন হামলা, পাঁচ জাহাজ লক্ষ্যবস্তু সমাজতান্ত্রিক সহযোগিতা ও উন্নয়নে একসঙ্গে কাজ করবে চীন-লাওস কিউবা ইস্যুতে ওয়াশিংটনের ওপর চাপ বাড়াল বেইজিং ইরান-ইসরায়েল উত্তেজনা নতুন মাত্রায়, ক্ষেপণাস্ত্র হামলায় সাইরেন জুড়ে দেশ

সাতক্ষীরায় দুই উপজেলায় বজ্রপাতে নিহত ৪

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৫ জুন, ২০১৮

সাতক্ষীরা প্রতিনিধি, জার্মানবাংলাটুয়েন্টিফোর ডটকম: সাতক্ষীরায় দুই উপজেলায় বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত নয়জন।

শ্যামনগর থানার ওসি সৈয়দ মান্নান আলী জানান, সোমবার বেলা ১টার দিকে কয়েকজন দিনমজুর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের গুমনতলী গ্রামে মাছের ঘেরে কাজ করছিলেন।

“এ সময় বজ্রপাতে স্থানীয় শ্রীকান্ত মণ্ডলের স্ত্রী জোসনা মণ্ডল ও মুজিদ মোল্লার স্ত্রী জিন্নাতুন্নেসার (৪০) মৃত্যু হয়।”

এতে আটজন আহত হয় বলে ওসি জানান।

তারা হলেন ফুলদাসী (৪৫), আনিসুর রহমান (৩৫), ঝর্ণা পারভিন (৩৩), আনোয়ারা খাতুন (৩৮), কুলসুম বিবি (৪০), আনোয়ারা বিবি (৩৬), রহিমা খাতুন (৩৩) ও জানু পারভিন (২২)।

এদিকে সদরের বৈকারি ইউনিয়নের বৈকারি বিলে সোমবার বেলা ২টার দিকে বজ্রপাতে এক মাছের ঘের মালিকের মৃত্যু হয় বলে সাতক্ষীরা সদর থানার ওসি মারুফ আহমেদ জানান।

নিহত সাজু হোসেন (২৫) ওই ইউনিয়নের আব্দুস সালামের ছেলে।

বৈকারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছাদুজ্জামান অসলে বলেন, তিন-চারজন কর্মচারীর সঙ্গে নিজের মাছের ঘেরে কাজ করছিলেন সাজু। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তারা বাড়ির পথে রওনা হন।

“পথে বজ্রপাতে ঘটনাস্থলেই সাজুর মৃত্যু হয়।”

এছাড়া আহত হন দুই শ্রমিক। তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসার সময় আবুল খায়ের (২৫) নামে আরেকজন মারা যান বলে তিনি জানান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD