শিরোনাম :
সুইজারল্যান্ডে তীব্র তাপপ্রবাহ, এক বছরে গলেছে ৫ শতাংশের বেশি হিমবাহের বরফ ট্রাম্প প্রশাসনে আড়াই লাখের বেশি ভিসা বাতিল, এইচ-১বি ফি ফের স্থগিত মদিনায় বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, ওআইসি ও আরব দেশগুলোর নিন্দা কক্সবাজার-পেনাং সরাসরি ফ্লাইট চালু করবে এয়ার এশিয়া বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকারসহ আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ব্রাসেলসে মতবিনিময় পাচার হওয়া প্রায় ৭৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে সাংবাদিকদের উদ্বেগ, সংকুচিত হতে পারে অনুসন্ধানী সাংবাদিকতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর মনোনয়ন পেলেন শেরপুরের জয়া বণিক শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন

সাতক্ষীরায় জাপা ও বিকল্পধারার উপর হামলা সংবাদ সম্মেলন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর, ২০১৮

মোস্তাক আহমেদ,কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরা-১ ও সাতক্ষীরা-৪ আসনে দুই প্রার্থীর ওপর সহিংস হামলার ঘটনা ঘঠেছে। এ সময় ওই দুই আসনে ছড়িয়ে পড়েছে নির্বাচনী সহিংসতা। এ ঘটনায় তালায় ১০ জন এবং শ্যামনগরে ২০ জনসহ কমপক্ষে ৩০ জন নেতা-কর্মি আহত হয়েছেন এ ছাড়া ভাংচুর করা হয়েছে ছয়টি গাড়ি, একটি নির্বাচনী অফিস ও একজন চেয়ারম্যানের বাড়ি।
বুধবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় সাতক্ষীরা প্রেসক্লাবে সাতক্ষীরা-১ আসনের (তালা-কলারোয়া) জাতীয় পার্টির প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় জাতীয় পার্টির নেতা সৈয়দ দীদার বখত সংবাদ সম্মেলন করে হামলা ও ভাংচুরের অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, কলারোয়ায় গণসংযোগ শেষে বিকালে তালায় যাওয়ার পথে নগরঘাটা এলাকার ৩০ মাইল নামক স্হানে পৌছালে নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জজামান লিপু ও তার সহযোগীরা তার গাড়ী বহরের গতিরোধ করেন। এসময়  তারা তার দু’টি গাড়ি ভাংচুর করে। তিনি বলেন, তারা আমার উপর হামলা করতে দলীয় নেতা-কর্মিরা তাকে ঘিরে রাখেন কিন্ত সন্ত্রাসীরা জাপা নেতা কাজী আসাদ, আবদুস সোবহান, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম মো: আলাউদ্দিন, জাপা নেতা, শেখ মিরাজ, শেখ জাহাঙ্গীর, বিশ্বনাথ, শরিফুল ইসলাম, ইকবাল হোসেনসহ আরও কয়েকজনকে পিটিয়ে জখম করেছে।
লিখিত অভিযোগে তিনি আরো বলেন, তার একই আসনের মহাজোটের (নৌকা) প্রতীকের প্রার্থীর কর্মি-সমর্থকরা প্রকাশ্যে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তালা ও কলারোয়া এলাকায় দিন-রাত মহড়া দিচ্ছে এর ফলে তিনি মুক্তমনে নির্বাচনী প্রচার চালাতে পারছেন না। তার দলের কোনো কর্মীও কাজ করতে পারছেন না বরং তার নির্বাচনী প্রচার অফিস ভাঙচুর করা হয়েছে।  হামলাকারীরা লাঠিসোটা ও ধারালো অস্ত্র দেখিয়ে বলেছে ভোটের সাধ মিটিয়ে দেবো। আর যেনো কোনোদিন এখানে না দেখি,মারমুখী লোকজন তাকে ও তার রাজনৈতিক সঙ্গীদের গালিগালাজ করছে।
এসব বিষয়ে তিনি সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসার ও জেলা পুলিশ সুপারকে জানিয়েছেন এবং তারা ব্যবস্হা নেবেন বলে তাকে আশ্বস্ত করেছেন বলে সৈয়দ দিদার বখত জানান।
সংবাদ সম্মেলনে উপস্হিত ছিলেন,  জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, সহ-সভাপতি শেখ নুরুল ইসলাম, যুগ্ম-সম্পাদক নুরুল হুদা কালু, তালা উপজেলা জাপার সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দিন, জেলা ছাত্র সমাজ সভাপতি কায়সারুজ্জামান হিমেল, সম্পাদক আকরামুল ইসলাম, যুব সংহতির সাবেক সভাপতি সাখায়াতুল করিম বিপুল প্রমুখ।
অপরদিকে  সন্ধ্যা পরে সাতক্ষীরা-৪ আসনের শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নের পাতাখালিতে বিকল্পধারার কুলা প্রার্থী এইচএম গোলাম রেজার পথসভায় হামলা করে মহাজোটের  (নৌকা) প্রতীকের প্রার্থী এসএম জগলুল হায়দারের  কর্মি-সমর্থকরা। তাদের ছোড়া ইটের আঘাতে আহত হন বিকল্পধারার কর্মী বিল্লাল, আহসান ও সফিকুল।
বিকল্পধারার প্রার্তী গোলাম রেজা জানান, হামলাকারীরা তাকে বহনকারী একটি গাড়িসহ কমপক্ষে তিনটি গাড়ি ভাংচুর করেছে। তিনি বলেন, পাতাখালি ছাড়াও তার বহরের ওপর বুড়িগোয়ালিনী ল ঘাট ও নোয়াবেকিতে হামলা হয়েছে। এছাড়া আওয়ামীলীগ কর্মি-সমর্থকরা শ্যামনগর বাসস্ট্যান্ডে বিকল্পধারার প্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুর করেছে। তার প্রতিপক্ষের লোকজন ফের সংগঠিত হচ্ছে রাতে তারা আবারো হামলা করা হবে বলে হুমকি দিয়েছে বলে তিনি অভিযোগ করেন।
এদিকে সাতক্ষীরা-৪ আসনের পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আতাউর রহমান অভিযোগ করে বলেন, বিকল্পধারা প্রার্থী এইচএম গোলাম রেজার উপস্হিতিতে বিকালে তার বাড়িতে হামলা হয়েছে। তারা তার বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করেছে। এসময় বাধা দিতে গিয়ে আহত হন সুজন, গফুর, কাসেম, সাজিদ ও রোকনুজ্জামানসহ পাঁচজন সমর্থক। অতর্কিত ভাবে এ হামলা হওয়ায় তার লোকজন মার খেয়েছে জানিয়ে তিনি বলেন,  গোলাম রেজা এ এলাকায় সহিংসতা উসকে দিচ্ছেন।
শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল হক দোলন জানান, সন্ধ্যার পর বিকল্পধারার প্রার্থী এইচএম গোলাম রেজা তার লোকজন নিয়ে মুন্সিগঞ্জের মুনসুর সরদারের গ্যারেজ এলাকায় আওয়ামী লীগের নির্বাচনী অফিস ভাংচুর করেছে। তাদের বেপরোয়া মারপিটে বেশ কয়েকজন আহত হয়েছে। হামলার সময় তিনিসহ কয়েকজন দলীয় নেতা অবরুদ্ধ ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD