শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

সাতক্ষীরায় আ’লীগের বর্ধিত সভা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ৬ নভেম্বর, ২০১৯

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা:বুধবার সকাল ১০ টায় সাতক্ষীরা শহরের একটি কনভেনশন সেন্টারে এ জেলা আওয়ামীলীগের কাউন্সিলের প্রস্তুতি ও সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলামের সঞ্চালনায় বর্ধিতসভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য অধ্যাপক ডা: আ.ফ.ম রুহুল হক এমপি। প্রধান বক্তা হিসেবে ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস এম কামাল হোসেন।ক্ত সভায় দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বলেন,বাংলাদেশ আওয়ামী লীগের সাতক্ষীরা জেলার বিভিন্ন ইউনিটের আসন্ন কাউন্সিলে উপজেলা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়া কোন নেতা প্রার্থী হতে পারবেন না। নেতৃবৃন্দ আরও জানান, এই মুহূর্তে সাতক্ষীরা জেলা কমিটির শূন্য পদে নতুন করে কোনো সদস্য অন্তর্ভুক্ত করা হবে না।

এছাড়া সাতক্ষীরা জেলার সকল উপজেলার সম্মেলন সম্পন্ন করার পর আগামী ১০ ডিসেম্বর সাতক্ষীরা জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

আরো বক্তব্য রাখেন, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার প্রমুখ।

এসময় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD