শিরোনাম :
শিল্প ও পরিবহনে নতুন চাপের মধ্যে জার্মানি, অর্থনীতিতে প্রবৃদ্ধির আশা ও AI নিয়ে বাড়ছে প্রস্তুতি সিসিলির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ‘অমূল্য’ চার চিত্রকর্ম চুরি দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি চীনের আধুনিকায়নের জন্য গুরুত্বপূর্ণ: সি চিন পিং ডারউইন জয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নতুন পরিচয়, প্রশংসায় সাবেক তারকা ও বিশ্লেষকরা রাজধানীতে নারীদের জন্য ‘পিংক বাস’ চালু বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তি আজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সেপ্টেম্বরে রূপপুরের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ভূমধ্যসাগরে ১১ দিন ভেসে থাকার পর নৌকায় অন্তত ১১ জনের মৃত্যু, ৯ জনই বাংলাদেশি কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৯৪, নিখোঁজ ৩২০ পরিবেশ সুরক্ষা ও উন্নয়নের ভারসাম্যে চীনের সাফল্যের প্রশংসায় জাতিসংঘ

সাকিবময় জয়

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১৭ জুন, ২০১৯
সাকিব আল হাসান

জার্মান-বাংলা ডেস্ক: সাকিব একাই ধসিয়ে দিলেন উন্ডিজের বোলিং। কেবল বলহাতে নয় ব্যাট হাতেও তিনি ধসিয়ে দিলেন উন্ডিজের বোলিং লাইন। কেন তিনি বিশ্বের একনম্বর অলরাউন্ডার তা তিনি আবার প্রমান করলেন। বোলিংএ দুই উইকেট নেবার পর এবারে ব্যাটিংএ মাত করলেন। যখন গুরুত্বপূর্ণ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ছুড়ে দিয়েছিল বড় রানের চ্যালেঞ্জ তখন সাকিব আল হাসানের দাপুটে সেঞ্চুরি আর লিটন দাসের দুর্দান্ত ফিফটিতে সহজেই সেই রান ছাড়িয়ে গেল বাংলাদেশ। ওয়ানডেতে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ রানের লক্ষ্য তাড়া করে জিতল ৭ উইকেটে।

নিজেদের ও্য়ানডে ইতিহাস বটে, বিশ্বকাপ ইতিহাসেও সর্বোচ্চ রান তাড়া করে জিতেছে বাংলাদেশ। টনটনে বিশ্বকাপের ২৩তম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের দেয়া ৩২২ রানের লক্ষ্য টাইগাররা পার হয়ে গেছে ৭ উইকেট ও ৫১ বল হাতে রেখে।

২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডের দেয়া ৩১৮ রানের বিপরীতে বাংলাদেশ ৪ উইকেটে করে ৩২২ রান। যা ছিল বাংলাদেশের ওয়ানডে ও বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড। এবার ক্যারিবিয়দের ৮ উইকেটে করা ৩২১ রান অনায়াসে পার হয়ে নিজেদের রেকর্ডটি ভাঙল টাইগাররা।

বাংলাদেশকে অবিস্মরণীয় জয় এনে দিয়েছেন সাকিব আল হাসান। বল হাতে ৮ ওভারে ৫৪ রানে ২ উইকেট শিকারের পর ব্যাট হাতে তুলে নিয়েছেন ‘ব্যাক টু ব্যাক’ সেঞ্চুরি। ইংল্যান্ডের বিপক্ষে ১২১ রানের পর সাকিব উইন্ডিজদের বিপক্ষে করেছেন অপরাজিত ১২৪ রান।

বিশ্বকাপে ‘ব্যাক টু ব্যাক’ সেঞ্চুরি করে সাকিব পাশে বসলেন মাহমুদউল্লাহ রিয়াদের। ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই সেঞ্চুরি করেছিলেন মাহমুদউল্লাহ। এছাড়া উইন্ডিজিদের বিপক্ষে ২৩ রান করে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে স্পর্শ করেন ৬ হাজার রানের মাইলফলক। প্রথম বাংলাদেশি হিসেবে এই মাইলফলক স্পর্শ করেন তামিম ইকবাল।

সাকিবের মাহাত্ম্য এখানে শেষ নয়; ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকাতেও সবার শীর্ষে উঠেছেন বিশ্ব সেরা অলরাউন্ডার। ৪ ম্যাচে ২ ফিফটি ও দুই সেঞ্চুরিতে সাকিব করেছেন ৩৮৪ রান। অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ করেছেন ৫ ম্যাচে ৩৪৩ রান।

বাংলাদেশের সেরা জুটি

শ্যানন গ্যাব্রিয়েলকে টানা তিন ছক্কা হাঁকালেন লিটন দাস। বিশ্বকাপে বাংলাদেশ পেয়ে গেল নিজেদের সেরা জুটি।
এবারের আসরেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের ১৪২ ছিল বিশ্বকাপে বাংলাদেশের রেকর্ড জুটি। সেটা ছাড়িয়ে ছুটে চলেছেন সাকিব ও লিটন। তাদের ব্যাটে বাংলাদেশ বিশ্বকাপে পেয়েছেন প্রথম দেড়শ ছোঁয়া জুটি।

ঝড়ো ব্যাটিংয়ে লিটনের ফিফটি

বিশ্বকাপ অভিষেকে নিজের সামর্থ্য দেখালেন লিটন দাস। দারুণ ব্যাটিংয়ে তুলে নিলেন ফিফটি। ওয়ানডেতে তার তৃতীয়।

শুরুতে একটু সময় নেওয়া তরুণ এই ডানহাতি ব্যাটসম্যান পরে বাড়িয়েছেন রানের গতি। ৪৩ বলে পঞ্চাশ ছোঁয়ার পথে হাঁকিয়েছেন চারটি চার ও একটি ছক্কা।

সাকিবের টানা দ্বিতীয় সেঞ্চুরি

ওশান টমাসের বলে দুর্দান্ত এক কাভার ড্রাইভে বাউন্ডারি হাঁকালেন সাকিব আল হাসান। তুলে নিলেন টানা দ্বিতীয় সেঞ্চুরি।
বাংলাদেশের মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করলেন সাকিব। দারুণ ছন্দে থাকা বাঁহাতি এই টপ অর্ডার ব্যাটসম্যানের তিন অঙ্ক ছুঁতে এবার লেগেছে ৮৩ বল। এই সময়ে হাঁকিয়েছেন ১৩টি চার। ওয়ানডেতে এটি তার নবম সেঞ্চুরি, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম।

সাকিব-লিটনের শতরানের জুটি

শুরু থেকে আক্রমণাত্মক ব্যাট করা সাকিব আল হাসানের সঙ্গে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলেছেন লিটন দাস। ৮২ বলে তাদের চতুর্থ উইকেট জুটির রান ১০০ স্পর্শ করে।

বাংলাদেশের দুইশ

জেসন হোল্ডারের বল ঠিক মতো খেলতে পারলেন না সাকিব আল হাসান। ব্যাটের কানায় বল লেগে কিপারের মাথার ওপর দিয়ে বাউন্ডারি হয়ে গেল। সঙ্গে অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চকে পেছনে ফেলে এবারের আসরে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকার শীর্ষে উঠলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। সেই ওভারের শেষ বলে লিটনের সিঙ্গেলে দুইশ রানে যায় বাংলাদেশের সংগ্রহ।

আয়ারল্যান্ড সিরিজের দল থেকে শ্যানন গ্যাব্রিয়েল, কেমার রোচ, শেলডন কটরেল, জেসন হোল্ডার আছেন বিশ্বকাপেও। তাদের সঙ্গে বিশ্বকাপ দলে যোগ হয়েছেন ওশান টমাস ও আন্দ্রে রাসেল। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাও শর্ট বলের কৌশল নিয়েছিল, সেই চ্যালেঞ্জে জিতেছে মাশরাফির দল। এবারও না জেতার কারণ দেখছেন না কোচ স্টিভ রোডস।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD