শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

সাইবার নিরাপত্তায় রাশিয়ার সঙ্গে সমঝোতার সিদ্ধান্ত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ১৭ মার্চ, ২০১৮

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বিগত ৯ বছরে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে ১০০ গুণের চেয়ে বেশি। বেড়েছে সরকারি সেবা দেওয়ার হারও। এসবের সঙ্গে পাল্লা দিয়ে সারা বিশ্বের মত বাংলাদেশও বাড়ছে সাইবার ঝুঁকি। তাই সাইবার নিরাপত্তা নিশ্চিতে রাশিয়ার সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বুধবার (১৪ মার্চ) দিবাগত রাতে রাশিয়ার মস্কোয় রুশ ফেডারেশনের যোগাযোগ ও গণমাধ্যম মন্ত্রী নিকোলাই নিকিফরেভ-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ কথা বলেন।

সাইবার নিরাপত্তায় রাশিয়ান মন্ত্রী নিকিফরভের সহযোগিতা চেয়ে প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ ঘোষণার পর থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে আমরা গতিশীলতার সঙ্গে এগিয়ে যাচ্ছি। আগামী দিনেও এই কার্যক্রম ধারাবাহিকভাবে বৃদ্ধি পাবে। তবে এ ক্ষেত্রে সাইবার নিরাপত্তায় রাশিয়ার সহযোগিতা প্রয়োজন।

এসময় প্রতিমন্ত্রীর আহবানে ইতিবাচক সাড়া দিয়ে নিকিফরেভ সাইবার ঝুঁকি মোকাবেলায় সম্ভাব্য সাইবার আক্রমণের আন্তরাষ্ট্রীয় আগাম তথ্য বিনিময়ে একমত পোষণ করেন ও এর প্রতিরোধে ক্ষেত্র বৃদ্ধিতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেন। পরে বৈঠকে ই-গভর্নেন্স কার্যক্রম আরও ফলপ্রসূ করতে উভয়পক্ষ একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত গ্রহণ করে।

২০১৭ সালের ৪-৮ ডিসেম্বর যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কালিয়াকৈরের বঙ্গবন্ধু হাইটেক সিটি পরিদর্শন করে স্কোলকোভো ফাউন্ডেশনের হেড অব ইন্টারন্যাশনাল এক্সিলারেশন প্রোগ্রাম দারিয়া লিপাতোভার নেতৃত্বে একটি প্রতিনিধিদল। পরে দলটি ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭-তে অংশ নেয় এবং ৭ ডিসেম্বর প্রতিমন্ত্রী পলকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এসময় তারা প্রতিমন্ত্রীকে রাশিয়া সফরের আহবান জানালে পলক ১২ মার্চ রাশিয়া সফরে যান।

প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন মস্কোস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত ড. এসএম সাইফুল হক, সিলেট ইলেকট্রনিকস সিটির প্রকল্প পরিচালক ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া প্রমুখ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD