শিরোনাম :
উন্নয়ন ব্যয় ৫৩ বছরের সর্বনিম্নে, শঙ্কায় অর্থনীতি ২০১৬ সালের পর সবচেয়ে প্রাণঘাতী গ্রীষ্ম, জার্মানিতে গরমে প্রায় ১০ হাজার মৃত্যু পরিবর্তনের জন্য বারবার রক্ত দিতে হয়েছে জাতিকে সংস্কৃতি মন্ত্রীর সাথে ইউনেস্কো প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ এগ্রিভোল্টাইক হবে কৃষকবান্ধব, খাদ্য নিরাপত্তা বিঘ্নিত করা যাবে না: পরিবেশমন্ত্রী বাগেরহাটে ডিবির অভিযানে উদ্ধার ১১ চোরাই গরু ও পিকআপ, গ্রেপ্তার ৩ হজ প্যাকেজ আরও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ, প্রতারণায় কঠোর শাস্তির হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর শারীরিক সীমাবদ্ধতা নয়, মেধা ও আত্মবিশ্বাসই সাফল্যের পথ তৈরি করে: ববি হাজ্জাজ হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর

সাংস্কৃতিক সম্প্রীতি রক্ষায় বিশেষ অবদানে ছায়ানট পুরস্কৃত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৬ অক্টোবর, ২০১৮

জার্মানবাংলা ডেস্ক: সম্মানজনক ‘দ্য টেগোর অ্যাওয়ার্ড ফর কালচারাল হারমনি ২০১৫’ পুরস্কার পাচ্ছে বাংলাদেশের ছায়ানট। ২০১৫ সালের পুরস্কারের জন্য ছায়ানটকে মনোনীত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাংস্কৃতিক সম্প্রীতি রক্ষায় ছায়ানটের অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেয়া হচ্ছে।

ভারতীয় হাইকমিশন জানিয়েছে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মদিন স্মরণ করতে প্রতিবছর পুরস্কারের প্রবর্তন করে ভারত সরকার। ২০১৫ সালের ‘দ্য টেগোর অ্যাওয়ার্ড ফর কালচারাল হারমনি’ পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে ছায়ানট। ২০১২ সালে এই পুরস্কার প্রথম দেওয়া হয়। প্রথম পুরস্কারটি দেওয়া হয় পণ্ডিত রবি শংকরকে। ২০১৩ সালে এই পুরস্কার পেয়েছিলেন জুবিন মেহতা।

১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয় ছায়ানট। রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্ম এবং বাংলা সংস্কৃতিকে বাংলাদেশের পাশাপাশি বিশ্বময় ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। ভারতীয় হাইকমিশন জানিয়েছে, ভারত ও বাংলাদেশের মধ্যকার নিবিড় বোঝাপড়া এবং সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে একটি সেতু তৈরি করেছে ছায়ানট। জুরিবোর্ডের সিদ্ধান্ত সাংস্কৃতিক সম্প্রীতিকে পৃষ্ঠপোষণা দেওয়ার ক্ষেত্রে ছায়ানটের ভূমিকাকে স্বীকৃতি দিয়েছে।

ভারতীয় হাইকমিশন জানিয়েছে, পুরস্কারের মূল্যমান ১ কোটি রুপি। এর সঙ্গে দেওয়া হবে একটি মানপত্র, একটি ফলক ও ঐতিহ্যবাহী একটি হস্তশিল্পজাত পণ্য দেওয়া হবে। এই পুরস্কার জাতি, বর্ণ, ভাষা–নির্বিশেষে সব ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য উন্মুক্ত।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD