শিরোনাম :
২০১৬ সালের পর সবচেয়ে প্রাণঘাতী গ্রীষ্ম, জার্মানিতে গরমে প্রায় ১০ হাজার মৃত্যু পরিবর্তনের জন্য বারবার রক্ত দিতে হয়েছে জাতিকে সংস্কৃতি মন্ত্রীর সাথে ইউনেস্কো প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ এগ্রিভোল্টাইক হবে কৃষকবান্ধব, খাদ্য নিরাপত্তা বিঘ্নিত করা যাবে না: পরিবেশমন্ত্রী বাগেরহাটে ডিবির অভিযানে উদ্ধার ১১ চোরাই গরু ও পিকআপ, গ্রেপ্তার ৩ হজ প্যাকেজ আরও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ, প্রতারণায় কঠোর শাস্তির হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর শারীরিক সীমাবদ্ধতা নয়, মেধা ও আত্মবিশ্বাসই সাফল্যের পথ তৈরি করে: ববি হাজ্জাজ হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ৮ জুলাই, ২০১৮

জার্মানবাংলা২৪ ডটকম: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। রোববার ( ৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০১৪’ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা ২৯ হাজার ৫৫৫ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পরীক্ষায় উত্তীর্ণদের রোল নম্বরের তালিকা জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠানো হয়েছে, যা নোটিশ বোর্ডে টানিয়ে দেয়া হবে। এ ছাড়া প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে (www.dpe.gov.bd) লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের রোল নম্বর পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, উত্তীর্ণ প্রার্থীদের অনলাইনে আবেদনের আপলোডকৃত ছবি, আবেদনের কপি, নাগরিকত্বের সনদ, লিখিত পরীক্ষার প্রবেশপত্রসহ বিভিন্ন কোটায় অংশগ্রহণকারীদের সনদ ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের অনুলিপি কমপক্ষে নবম গ্রেডের গেজেটেড কর্মকর্তার মাধ্যমে সত্যায়িত করতে হবে। এরপর এসব নিয়ে ১৮ জুলাইয়ের মধ্যে নিজ নিজ জেলায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিয়ে প্রাপ্তি স্বীকারপত্র সংগ্রহ করতে হবে। এছাড়া সনদ ও প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত ফটোকপি জমা দেয়ার সময় মূল কপি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে দেখাতে হবে।

মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় প্রার্থীকে জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে জানানো হবে। আর প্রার্থীদের কাছে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কার্ড ইস্যু করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

মৌখিক পরীক্ষা বোর্ডে প্রদর্শনের জন্য সকল মূল সনদ, প্রাপ্তি স্বীকারপত্র ও অন্যান্য কাগজপত্রের মূল কপি প্রার্থীকে সঙ্গে আনতে হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD