শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার জার্মানিতে বাংলাদেশ দূতাবাসে অতিরিক্ত ফি নেওয়ায় প্রবাসীদের অভিযোগ বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী পুঁজি ও কূটনীতির মেলবন্ধনে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথরেখা আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’ ইউরোপজুড়ে দাবানলের তাণ্ডব, স্পেনে প্রথম জাতীয় জরুরি অবস্থা

সরকারি আইনী সেবায় সাফল্য প্রচারে মিডিয়ার ভূমিকা শীর্ষক কর্মশালা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১৯ নভেম্বর, ২০১৮

এইচ এম আলমগীর কবির, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে “উন্নয়নের অগ্রযাত্রায় সরকারি আইনী সেবায় সাফল্য-প্রচারে মিডিয়ার ভূমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় জেলা জজ আদালত সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ এবং জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির সভাপতি জাকির হোসেন খান।

কর্মশালায় বক্তারা বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে ৪ শ ৬৭টি মামলার নিষ্পত্তি করেছে সিরাজগঞ্জ জেলা আইনগত সহায়তা কমিটি। বিচারাধীন রয়েছে আরও ১শ ৯টি মামলা। এছাড়াও বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থার (এডিআর) ১শ ৭৫ টি আবেদনের সবগুলোই নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ৪৩টি সংসার ফিরে পেয়েছে।

কর্মশালায় বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির, একই ট্রাইব্যুনাল- ২ এর বিচারক আব্দুল্লাহ আল মামুন, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শাহাদত হোসেন প্রামানিক, অতিরিক্ত পুলিশ সুপার ফোরকান আলী, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. নজরুল ইসলাম, জেল সুপার আল মামুন, প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম তফিজ উদ্দিন, সাধারণ সম্পাদক ফজলে খোদা লিটন, সহ-সাধারণ সম্পাদক ইসরাইল হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।

প্রেজেন্টেশনের মাধ্যমে তথ্য উপস্থাপন করেন সহকারী জজ লিয়াকত সালমান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD